Friday , 24 October 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

২৮ বছর বয়সে এ প্রজন্মের আইকন

প্রতিবেদক
Newsdesk
October 24, 2025 7:29 pm

বিনোদন ডেস্ক :

হলিউড আকাশে উজ্জ্বল তারকা সিডনি সুইনি। বয়স মাত্র ২৮, অথচ ইতিমধ্যে তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের এক আইকন। যিনি একইসঙ্গে সংবেদনশীল, বেপরোয়া, আত্মসচেতন আর এক অদ্ভুত বাস্তবতার জীবন্ত প্রতিচ্ছবি। ওয়াশিংটনের শান্ত, নির্জন, পাহাড়ের কোলঘেরা ছোট্ট শহর স্পোকেন। সেখান থেকেই যাত্রা শুরু এই প্রতিভাবান অভিনেত্রীর।

সাধারণ এক মধ্যমবিত্ত পরিবারে জন্ম নেওয়া সিডনি ১১ বছর বয়সেই নিজের ক্যারিয়ারের পরিকল্পনা লিখে ফেলেছিলেন এক খাতায়। পাঁচ বছরের লক্ষ্য, কোন কোন অডিশনে অংশ নেবেন, কাকে কীভাবে মুগ্ধ করবেন-সব কিছুরই ছিল খুঁটিনাটি রোডম্যাপ। সেই কঠোর পরিকল্পনা ও অদম্য ইচ্ছাশক্তি তাকে নিয়ে আসে লস অ্যাঞ্জেলেসে। শুরু হয় অভিনয়ের চ্যালেঞ্জ।

২০০৯ সালে ‘হিরোস’ বা ‘ক্রিমিনাল মাইন্ডস’-এর মতো জনপ্রিয় টিভি সিরিজে ছোট ছোট চরিত্রে তার দেখা মিললেও, সাফল্যের দুয়ার খুলে যায় নেটফ্লিক্সের সিরিজ ‘এভরিথিং সাকস’-এ অভিনয়ের পর। এরপর এলো এইচবিওর ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এ ইডেন স্পেনসার চরিত্রে তার অভিনয়, যা তাকে মূলধারার দর্শকদের নজরে আনে।

তার খ্যাতির সত্যিকার বিস্ফোরণটি ঘটে এইচবিওর কাল্ট সিরিজ ‘ইউফোরিয়া’-তে। ক্যাসি হাওয়ার্ড নামের এক জটিল, আবেগপ্রবণ, ট্রমাটিক ও আত্মসমালোচনামূলক কিশোরী চরিত্রে তিনি যেন জীবন্ত শিল্প হয়ে ওঠেন। ইউফোরিয়া’র সাফল্যের পর সিডনি নিজেকে আটকে রাখেননি একধরনের চরিত্রে।

তিনি অভিনয় করেন ‘দ্য হোয়াইট লোটাস’-এ। ওখানে তার অভিনয় তাকে এনে দেয় প্রথম বড় ধরনের স্বীকৃতি-এমি অ্যাওয়ার্ডের নমিনেশন। ২০২৩ সালের শেষ দিকে মুক্তি পায় রোমান্টিক কমেডি ‘এনিওয়ান বাট ইউ’। এ সিনেমায় সুইনি ও গ্লেন পাওয়েলের রোমান্স সামাজিক যোগাযোগমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। দর্শকরা ভালোবেসে ফেলেন তাদের প্রাণবন্ত কেমিস্ট্রি।

এই মুহূর্তে সিডনি শুধু হলিউডের এক তারকা নন; তিনি এক প্রজন্মের কণ্ঠস্বর। তিনি শুধু অভিনয়ই নয়, নিজের গল্প বলারও মালিকানা নিচ্ছেন। তার প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা ‘ফিফটি ফিফটি ফিল্মস’ সক্রিয়ভাবে নতুন ও প্রান্তিক নারী পরিচালকদের সুযোগ দিচ্ছে। আসছে নভেম্বরে মুক্তি পাচ্ছে সিডনি অভিনীত নতুন সিনেমা ‘ক্রিস্টি’। এই সিনেমায় তিনি অভিনয় করেছেন এক নারীযোদ্ধার চরিত্রে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সাগর-রুনি হত্যা: ১ যুগেও এলো না তদন্ত প্রতিবেদন

সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় আরও দুই আসামি গ্রেপ্তার

কুমিল্লায় প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক কাজে আটক যুবদল নেতা, মারধরের ভিডিও ভাইরাল

সাপ্তাহিক অপরাধচিত্র জুলাই 2026 সংখ্যা এখন বাজারে

গাড়িভর্তি টাকা নিয়ে যেভাবে পালালেন হাসিনার ফুপাতো ভাই   মেয়র খোকন       

সাভারে ৫ ছাত্র হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর

যুদ্ধের উত্তাপ লাগতেই দাম কমে গেল ভারতীয় রুপির

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পাঁচ যানবাহনের সংঘর্ষ, সিসিটিভিতে লোমহর্ষক দৃশ্য!

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের উদ্বোধন : সাংহাইয়ে গণিতের বিশ্বমঞ্চে লাল-সবুজ