সোমবার , ২৭ অক্টোবর ২০২৫ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৭, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের দিকপাইদ এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইকের আরও এক যাত্রী নিহত হয়েছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত রয়েছেন শিশু ও নারীসহ চারজন।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের জামালপুর ইকোনমিক জোনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জামালপুর থেকে একটি কাভার্ডভ্যান টাঙ্গাইলের দিকে যাওয়ার পথে জামালপুর ইকোনমিক জোন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রাশেদ মিয়া নামে এক যাত্রী। গুরুতর আহত অবস্থায় চান মিয়া ও আরিফা খাতুন পলিকে জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে শিশুসহ পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও একজন নিহত হন। তবে তার নাম জানা যায়নি।

এ ঘটনায় স্থানীয়রা কাভার্ভভ্যানটিকে আটকাতে পারলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।

জামালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ঘটনার পরপরই কাভার্ডভ্যানটিকে আটক করে স্থানীয়রা। তবে পালিয়ে যায় ভ্যানটির চালক ও হেলপার। আর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাকে আর রাজনীতি করতে দেব না, শপথ নিতে হবে: মির্জা ফখরুল

এনআইডি সংশোধন কার্যক্রম চলতি মাসেই চালু হচ্ছে

কাউকে বাড়তি নম্বর দেওয়া হয়নি, এটিই প্রকৃত ফল: চেয়ারম্যান

বাল্টিমোর সেতু দুর্ঘটনাকে ভয়াবহ বললেন বাইডেন

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭

নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমাবেশ ঘিরে উত্তেজনা, ঝিনাইদহে ১৪৪ ধারা জারি

২৩ সালের রাজস্ব ক্ষতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা : সিপিডির গবেষণা

জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীর সবুজ সংকেত দেবে বিএনপি: সালাহউদ্দিন

লটারি বাদ, ফিরছে ভর্তি যুদ্ধ