সোমবার , ২৭ অক্টোবর ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মৎস উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৭, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২৭ অক্টোবর) রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার ব্যাপারটি নির্বাচন কমিশনের। নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সরকারের আইনিভাবে যে যে কাজগুলো করার কথা, আমরা তা করে যাব এবং ক্যাবিনেট মিটিংয়েই সেই সিদ্ধান্তগুলো হবে।

উপদেষ্টা সাংবাদিকদের আরও বলেন, কাপ্তাই লেক রক্ষার জন্য প্রথম কাজ হচ্ছে ড্রেজিং করা এবং এটি এখানকার সকলের দাবি। তাছাড়া কাপ্তাই লেকে দুষণের পরিমাণও দিনদিন বাড়ছে।

তিনি বলেন, এখানে লেকে পয়ঃনিষ্কাষণসহ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। দূষণের ব্যাপারে স্থানীয় সরকার, পরিবেশ মন্ত্রণালয় ও আরো যারা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কি করা যায়, সে ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

উপদেষ্টা আরো বলেন, কাপ্তাই লেকে পলি জমে যাচ্ছে। ফলে পানির স্তর কমে যাওয়ায় পানির উপরের স্তরে বড় মাছগুলো থাকতে পারছে না। এ কারণে লেকে ছোট মাছের আধিক্য বেড়েছে এবং বড় মাছ কমে যাচ্ছে। লেকটিকে রক্ষা করতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এছাড়াও সোমবার বিকেলে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন, বিএফডিসি’র কাপ্তাই উপকেন্দ্র ও বিএফআইডিসি’র স্থান পরিদর্শন করার কথা রয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি চলছে

বিএনপি বাড়াবাড়ি করলে খালেদাকে আবার জেলে পাঠানো হবে: প্রধানমন্ত্রী

বিএনপি বাড়াবাড়ি করলে খালেদাকে আবার জেলে পাঠানো হবে: প্রধানমন্ত্রী

বন্যায় পৌনে ৩ হাজার প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত

তারেক রহমান বিএনপিকে ধ্বংস করছে : নানক

সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ডিএমপিকে প্রস্তুতি নিতে বললেন আইজিপি

নানক ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে ২৬০ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা

আন্তর্জাতিক পর্যায়েও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক পর্যায়েও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: কৃষিমন্ত্রী

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখ লাখ মানুষ

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা