Saturday , 8 November 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
November 8, 2025 11:47 pm

নিজস্ব প্রতিবেদক : 

অসাম্প্রদায়িক, প্রগতিশীল, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হিন্দু-মুসলমান ভাই ভাই’, ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’।

আজ শনিবার (৮ নভেম্বর) ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে হিন্দু প্রতিনিধি সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনাসভার আয়োজন করে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট।

মির্জা ফখরুল বলেন, আমরা চাই অতীতের তিক্ততা ভুলে, পুরোনো বিভাজন পেছনে ফেলে একটি সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। জিয়াউর রহমান সেই বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। এমন একটি বাংলাদেশ, যেখানে সব ধর্ম-বর্ণের মানুষের অধিকার সংরক্ষিত থাকবে, সবাই সমানভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সুযোগ পাবে। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যেখানে অসাম্প্রদায়িকতা, প্রগতিশীলতা, গণতন্ত্র ও সমৃদ্ধির ভিত্তিতে নতুন সূচনা হবে।

তিনি আরও বলেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম সেই বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন এবং গড়ে তোলার কাজ শুরু করেছিলেন। আমরা তার সেই স্বপ্নের ধারাবাহিকতাই এগিয়ে নিতে চাই।

এ সময় মাতুয়া বহুজন সমাজের কাছ থেকে পাওয়া দাবি তারেক রহমানের কাছে তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এই দাবিগুলো তখনই বাস্তবায়ন হবে যখন তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদে বসাতে পারবেন।

তিনি বলেন, ধানের শীষে ভোট দিতে হবে। সেই ব্যাপারে কি আপনারা আজ কথা দিচ্ছেন? আপনাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি শুনতে চাই। কথা দিচ্ছেন তো, আপনারা আমার নেতাকে প্রধানমন্ত্রিত্বের পদে প্রতিষ্ঠিত করবেন?

সম্মেলনে সভাপতিত্ব করেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আহ্বায়ক সোমনাথ দে এবং তত্ত্বাবধানে ছিলেন যুগ্ম আহ্বায়ক সমেন সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

সর্বশেষ - জেলার খবর