Saturday , 20 December 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

আমার মা বড় গোয়েন্দা: কোয়েল মল্লিক

প্রতিবেদক
Newsdesk
December 20, 2025 6:12 pm

বিনোদন ডেস্ক :

দুই সন্তানদের সামলে সমানতালে বড়পর্দা কাঁপাচ্ছেন টলিউড কুইন কোয়েল মল্লিক। ‘স্বার্থপর’ সিনেমার বক্স অফিস সাফল্যের রেশ কাটার আগেই আবার বড়পর্দায় ‘মিতিন মাসি’ রূপে আসছেন কোয়েল।

পরিচালক অরিন্দম শীল পরিচালিত ‘মিতিন একটি খুনির সন্ধানে’ মিতিনের চরিত্রে আবারও দেখা যাবে এই নায়িকাকে।

আসছে বড়দিনে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

এক সাক্ষাৎকারে কোয়েল জানালেন, তিনি নিজে মিতিন মাসির চরিত্রে অভিনয় করছেন ঠিকই, তবে তার প্রিয় গোয়েন্দাদের মধ্যে প্রথমেই রয়েছেন মিস মার্পল, এছাড়াও ব্যোমকেশ, ফেলুদা।
কোয়েল মল্লিককে প্রশ্ন করা হয়, মহিলারা এমনিতেই গোয়েন্দাগিরি পছন্দ করেন, তিনি এমন কাউকে দেখেছেন যারা প্রতিনিয়ত গোয়েন্দাগিরি করেন? উত্তরে কোয়েল বলেন, আমার মা সব থেকে বড় গোয়েন্দা। আমার মতে, মা সব সময় আত্মীয়, বন্ধুদের খবর রাখেন।

তিনি বলেন, মায়ের মধ্যে এমন একটা ইনটিউশন পাওয়ার আছে, যে মা ঠিক বুঝতে পারেন, গল্প করতে করতেই হঠাৎই বলেন, ‘অমুকের খোঁজ নিয়ে দেখ তো? মনে হচ্ছে ওর কোন সমস্যা চলছে, ওকে দেখে ঠিক মনে হল না।

’ খবর নিতে গিয়ে দেখা যায়, সত্যি তার বাড়িতে সমস্যা রয়েছে, বা সে নিজে সমস্যার মধ্যে রয়েছে। এটা আমার মায়ের রয়েছে। আর সবার খবরাখবর রাখেন মা। আমদের উপর তো নজর থাকেই।

কোয়েল আরও বলেন, তবে পাড়ার কাকিমা, পিসিমা তো রয়েইছে যারা সব সময় খবর রাখেন, গোয়েন্দাগিরি করেন, ওর সঙ্গে ওর কী হল? এখন কী করছে, চলতেই থাকে। মজা করে হলেও এটা ঠিক বাঙালি গোয়েন্দাগিরি পছন্দ করে। তাই রহস্য গল্প পছন্দ করেন।

কোয়েল বাস্তবে গোয়েন্দাগিরি করেন? এই প্রশ্নের উত্তরে বলেন, আমি সাইকলোজির স্টুডেন্ট, তাই বাড়িতে কবীরের সবকিছু নজর রাখি। মাঝে মধ্যেই ওর থেকেই খোঁজ নিয়ে থাকি কী কী দুষ্টুমি করল সারাদিন, চকলেট খেল কি না।

এটা সব মা-ই করে থাকেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সামিটের আজিজ খান ও পরিবারের ১৯১ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

যশোরে অস্ত্র–বিস্ফোরকসহ গ্রেপ্তার ৪

এজলাসে ডিমকাণ্ড: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

গ্যাটকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১৫ ফেব্রুয়ারি

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার ওসি আবুল হাসান, সাবেক ডিসি মশিউর ফের ৭ দিনের রিমান্ডে

চাঁনখারপুলে ৬ জনকে হত্যা: ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই

​নগরকান্দায় ত্রাণ শাখার অফিস সহকারীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, দুদকের তদন্ত দাবি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী

গভীর সংকটের মুখে শিল্প খাত

গভীর সংকটের মুখে শিল্প খাত