মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

এলপিজির দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি: জ্বালানি উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৬, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কারসাজি করে এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম কিছুটা বাড়িয়েছে। এই দাম বাড়ার আশঙ্কাকে সামনে রেখে কিছু ব্যবসায়ী আগেভাগেই সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। ফলে বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে।

তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় কেবিনেট সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দেশের প্রতিটি জেলায় এলপিজির দাম তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ বিষয়ে ব্যবস্থা নেবে।

উপদেষ্টা আরও জানান, গতকাল আইনশৃঙ্খলা কমিটির সভাতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তার ভাষায়, এলপিজির দামে এই অস্বাভাবিকতা হওয়ার কোনো বাস্তব কারণ নেই। এটি সম্পূর্ণভাবে কারসাজির ফল।

কারা এই কারসাজির সঙ্গে জড়িত—এমন প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা মিলেই এই কাজ করেছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নতুন বেতন কাঠামোতে আর্থিক সুবিধা বাড়ছে যাদের

চট্টগ্রাম অঞ্চল বন সংরক্ষক মোল্যা সিন্ডিকেটে বনায়ন ধ্বংস, ঘুষ নিতে করেছেন সিন্ডিকেট

ফের বাংলাদেশে আশ্রয় নিলেন ২৯ বিজিপি সদস্য

ভারতের সঙ্গে সম্পর্ক ভালোর চেষ্টা করছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে ভুয়া সাংবাদিক শনাক্তে থাকছে কিউআর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

হবিগঞ্জ সীমান্ত দিয়ে ২২ জনকে ‘পুশইন’ বিএসএফের

স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠ ছিলেন কবি হেলাল হাফিজ: ড. ইউনূস

মিয়ানমারে সঙ্গীত উৎসবে জান্তার বিমান হামলা, নিহত ৫০

মিয়ানমারে সঙ্গীত উৎসবে জান্তার বিমান হামলা, নিহত ৫০

বান্দরবানে দুই কেএনএফ সদস্য গুলিতে নিহত

ইইউতে নিট পোশাক রপ্তানিতে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ