Monday , 11 December 2023 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

যুবদলের সাবেক সভাপতি নীরবসহ ১০ নেতাকর্মীর কারাদণ্ড

প্রতিবেদক
Newsdesk
December 11, 2023 6:52 pm

আদালত প্রতিবেদক :

যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামানসহ বিএনপির ১০ নেতাকর্মীকে পৃথক দুই ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ১০ বছর আগে রাজধানীর তেজগাঁও থানার নাশকতা ও গাড়িতে অগ্নিসংযোগের মামলায় এ রায় দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন- লুৎফর রহমান, শাহীন ওরফে গান্ডু শাহীন, তরিকুল ইসলাম ওরফে ঝন্টু, আমিনুল ইসলাম জাকির, গোলাম কিবরিয়া শিমুল, বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম ও জাকির হোসেন।

সোমবার ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসানের আদালত এ রায় দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাইফুল আলম নীরব ও আনোয়ারুজ্জামান রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। রায় শেষে তাদের কারাগারে পাঠানো হয়। এছাড়া পলাতক ৮ আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, বাবুল নামে এক ট্যাক্সিচালক ২০১৩ সালের ২৬ মার্চ রাত সাড়ে ৭টার দিকে মহাখালী থেকে তিনজন যাত্রী নিয়ে কারওরান বাজারের দিকে যাচ্ছিলেন। রাত ৮টার দিকে কারওরান বাজারের ওয়াসা ভবনের সামনে পৌঁছালে কয়েকজন তার গাড়ি থামিয়ে পেট্রল ঢেলে আগুন দেয়। এ ঘটনায় বাবুল তেজগাঁও থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে তেজগাঁও থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান ২০১৪ সালের ১৪ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সরকার জনগণের জন্য সবচেয়ে বেশি লাভজনক তিস্তা প্রস্তাব গ্রহণ করবে : প্রধানমন্ত্রী

কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড।।

সিনেমা থেকে বাদ প্রসঙ্গে যা বললেন ঋতুপর্ণা

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

বিজয়নগরে শাহিন হত্যা মামলার আসামি উমর আলী গ্রেফতার।

৪ নিত্যপণ্যের করছাড় দিয়ে এনবিআরের প্রজ্ঞাপন

শিক্ষাব্যবস্থা সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন মোস্তাকুর রহমান

ঠাকুরগাঁওয়ে ‘সাম্য’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সাংসদ মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

শেখ হাসিনা-রেহানার ৮০ হাজার কোটি টাকা দুর্নীতি অনুসন্ধানে দুদক