Wednesday , 7 January 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. চট্রগ্রাম
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. ঝালকাঠি
  15. ঝিনাইদহ

দুদকের মামলায় গ্রেপ্তার জিয়াউল আহসান, কারাগারে প্রেরণ

প্রতিবেদক
Newsdesk
January 7, 2026 2:33 pm

নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার (৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এর আগে, দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম তাকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন।

গত বছরের ২৩ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ এনে দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২২ কোটি ২৭ লাখ ৭৮ হাজার ১৪২ টাকার সম্পদ অর্জন করেন। এছাড়াও গাইডলাইন অব ফরেন এক্সচেঞ্জ ট্রান্সজেকশন-২০১৮ ও ২০২০ সালের এফইপিডি সার্কুলার-৬ অনুযায়ী বর্তমান অনুমোদিত সীমা লঙ্ঘন করে নিজের ব্যাংক হিসাবে ৫৫ হাজার মার্কিন ডলার জমা করেন। বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ জমা করে স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতা ও যোগসাজশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করেন। নিজ নামে ৮টি সক্রিয় ব্যাংক হিসাবে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন জিয়াউল আহসান।

একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা হওয়ার সুবাদে এই কাজে নিজের পদ ও অর্পিত ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি দমন কমিশন আইন, দণ্ডবিধি, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এআইসহ অজানা আরও চ্যালেঞ্জ আছে এবারের নির্বাচনে: সিইসি

পুলিশে দুর্নীতি-শৃঙ্খলা ভঙ্গে কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের সব দলের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতা নিয়ে ভারতের তথ্য অতিরঞ্জিত

রমজানে ৩০ স্থানে ৬০০ টাকায় মিলবে গরুর মাংস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন : ঢামেকে মৃত্যু ১৭২, চিকিৎসাধীন ৯৮

মিরপুরে অগ্নিকাণ্ড : আলামত সংগ্রহ করছে সিআইডি

আসাদুজ্জামানের বাসায় মিলল হরিণের শিং চামড়া মদ ও ফেনসিডিলের বোতল

রাজশাহীর সাবেক এমপি আসাদ ঢাকায় গ্রেফতার