Tuesday , 3 February 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
February 3, 2026 6:41 pm

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শৃঙ্খলা বজায় রাখতে ও শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ।

আজ বিকালে ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের তেঁতুলঝোড়া কলেজ ভোটকেন্দ্রে “Electoral Management Exercise” শীর্ষক জাতীয় নির্বাচনের ভোটের মহড়া শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, তেঁতুলঝোড়া কলেজ ভোটকেন্দ্রের মহড়ায় ভোটকেন্দ্রে বডি ওর্ণ ক্যামেরা, সিসিটিভি, ড্রোন ও ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ ২০২৬’ এর ব্যবহার দেখানো হয়েছে। তিনি বলেন, এবারের নির্বাচন পরিচালনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে। নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সততা, দক্ষতা ও আন্তরিকতা এবং সর্বোপরি তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের ভোটকেন্দ্রে না যাওয়ার প্রচারণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বেশিরভাগ নেতা ও কর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে। দেশে তাদের গুটিকয়েক সমর্থক আছে। তিনি বলেন, বিদেশে বসে এ ধরনের প্রচারণায় জনগণের সায় মিলবে না। সাহস থাকলে দেশে ফিরে এসে আইনের হাতে ধরা দিক। উপদেষ্টা এসব নেতিবাচক প্রচারণায় কান না দিয়ে স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সহযোগিতা ও অংশগ্রহণে এবারের নির্বাচনটি হবে সবচেয়ে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর। কেননা, জনগণ বিগত তিনটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

“Electoral Management Exercise” শীর্ষক ভোটের মহড়ায় একটি ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা সহ ভোটদান প্রক্রিয়ার সবগুলো ধাপ প্রদর্শন করা হয়।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএম সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ, বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

এনইআইআর পদ্ধতি চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর

মিত্ররা ইসরাইলের সঙ্গে‘ যুদ্ধে পিছ পা হবে না’: ইরান

ক্লাবের মালিকানা লিখে নেওয়ার অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা

লোডশেডিংয়ের ক্ষোভে মিটার রিডারকে মারধর, উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে চিঠি

ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

থাইরয়েড সোসাইটির সভাপতি ডা. ফজলুল বারী সম্পাদক ডা. নাসরিন নির্বাচিত

ভারতের আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১২

পিলখানা হত্যাকাণ্ডের দ্রুত পুনঃতদন্ত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: আইসিটি মন্ত্রী

সাবেক তথ্য উপদেষ্টার বাবা ধানের শীষে, ভাই শাপলা কলিতে