Saturday , 24 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

প্রতিবেদক
Newsdesk
October 24, 2026 10:28 am

অপরাধচিত্র ডেস্ক: ২৪ অক্টোবর, শনিবা জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। ২৪ অক্টোবর, শনিবার ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরবেলায় মগবাজারে শিল্পীর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। সে সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
কী কারণে বা কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। এই হামলার পেছনে তাঁর ব্যক্তিগত, পেশাগত বা অন্য কোনো ধরনের পূর্বশত্রুতা রয়েছে কি না, সে বিষয়েও এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।
ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ। নেপথ্য কারণ উদঘাটনসহ জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, দেশের সংগীতাঙ্গনের শীর্ষস্থানীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ক্রীড়াঙ্গনেও সমানভাবে পরিচিত। তিনি অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

হোটেল রাজমনি ঈশা খাঁ : অভিনব কায়দায় চলছে অবৈধ মাদক ব্যবসা

আবারও সুনামগঞ্জে বাড়ছে নদীর পানি

প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

হজের নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামীকাল

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন নাকচ

বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

নাঙ্গলকোটে ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা

প্রশাসনের নাকের ডগায় মিরপুরে ‘হোটেল গার্ডেন ভিউ’ এ রমরমা দেহ ব্যবসা

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি, চ্যানেল আইয়ের ‘সেরা প্রতিবেদক ২০২৬’ জাহিদ হাসান

খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল