Friday , 20 February 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মোহনগঞ্জে তুচ্ছ ঘটনায় হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা ভয়ভিতি প্রদর্শন ও লুটপাটের ঘটনায় মানববন্ধন

প্রতিবেদক
Newsdesk
February 20, 2026 8:14 pm

জাহিদ হাসান, নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোনার মোহনগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিন্দু অধ্যুষিত একটি গ্রামে রাতের অন্ধকারে হামলা ভয়ভিতি প্রদর্শন ও লুটপাটের ঘটনায় আজ শুক্রবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী।

মোহনগঞ্জ উপজেলার ৬ নং সোয়াইর ইউনিয়নের নারাইছ গ্রামে নদী থেকে মাছ ধরাকে কেন্দ্র করে এ হামলা ভয়ভিতি প্রদর্শন ও লুটপাট চালানোর অভিযোগ উটেছে পাশ্ববর্তী ভাটিয়া গ্রামের আওয়ামীলীগ নেতা মোঃ আলিমউদ্দিনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাতে আলিমউদ্দিন তার ২৫/৩০ জন সহযোগী নিয়ে নারাইছ গ্রামে হামলা চালায় এবং অকথ্য ভাষায় গ্রামের লোকজনকে গালিগালাজ ও ভয়ভিতি প্রদর্শন করে। তাদের হামলায় গ্রামের দিপক সরকার,রঞ্জন সরকার,অঞ্জন সরকার,সুমন তালুকদারসহ বেশ কয়েকজন আহত হন।

এ সময় চট্রগ্রাম থেকে বাড়ীতে নারাইছ ফেরা গ্রামের সান্টু  বিশ্বাস,সজিব দাস গুপ্ত ও জয়সেন সরকারকে অটো থেকে নামিয়ে ব্যাপক মারধর করে তাদের কাছে থেকে ৩৭ হাজার টাকা ও তিনটি মোবাইল লুট করে নিয়ে যায় তারা।

শুক্রবার দুপুরে নারাইছ গ্রামে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে গ্রামের সড়ক প্রদক্ষিণ করে গ্রামবাসীরা। এ সময় গ্রামবাসী হামলা ভয়ভিতি প্রদর্শন ও লুটপাটের ঘটনার প্রতিবাদ জানিয়ে আওয়ামীলীগ নেতা মোঃ আলিমউদ্দিনের বিরুদ্ধে মামলা করা হবে এবং সুষ্টু তদন্ত করে বিচার দাবী করে।

এ বিষয়ে জানতে চাইলে,মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন,অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দেশের স্বাধীনতা রক্ষায় বিএনপি ছাড়া বিকল্প নেই: বুলু

বিমানের বহরে যুক্ত হবে আরও ৩২ এয়ারক্রাফট: এমডি

সাবেক মন্ত্রী তাজুল ইসলামের দোসর এলজিইডির হারুন বহাল তবিয়তে

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের চার দিন পর দুই মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে কাজ করছে ইসি

ঢাকার তিন স্থানে ফের অবরোধ

চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়, নিয়ন্ত্রণ করতে হবে: কাদের

একাত্তরে পালিয়েছিলেন আওয়ামী লীগ নেতারা, চব্বিশেও: মির্জা ফখরুল

হাতিরঝিলের আদলে সুতিভোলা খালকে সাজানো হবে : ডিএনসিসি মেয়র

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট: রিজওয়ানা হাসান