Sunday , 22 February 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
February 22, 2026 8:45 pm

বরিশাল ব্যুরো :

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কারণে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদন বেড়ে ছিল, এটি আজ প্রমাণিত সত্য। পরবর্তীতে খালগুলো প্রায় মৃত হয়ে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে, তাও বাস্তবে স্পষ্ট। জিয়াউর রহমানের খাল খননের সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন করে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। এর মাধ্যমে জোয়ার-ভাটার পানি আবারও কৃষকের জমিতে পৌঁছাতে পারবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা কোনো দলীয় রাষ্ট্র বা দলীয় সরকার গঠন করবো না। আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। জনগণ আমাদের নির্বাচিত করলে আমরা সরকারে থাকবো, না হলে থাকবো না। তবে নির্বাচনী ব্যবস্থাকে অবশ্যই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।’

তিনি বলেন, ‘প্রশাসন ও পুলিশকে জনগণের জন্য কাজ করার উপযোগী পরিবেশ তৈরি করে দিতে হবে।’

জহির উদ্দিন স্বপন বলেন, ‘সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে। যা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সেই জাতীয় উদ্যোগের অংশ হিসেবেই বরিশালে পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। এর সঙ্গে বনায়ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে গাছ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। আগামীতে এসব কাজ আরও গতিশীল করা হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী উপজেলা বাসস্ট্যান্ড অডিটরিয়ামে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার আলম প্রমুখ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নেপালে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ১২০

সম্মান্সূচক ডক্টরেট ডিগ্রী পেলেন ড. মুহাম্মদ ইউনুস

ইরাকের শপিং মলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫০

মাদকের ভয়াবহ আগ্রাসনে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ‘মাস্টারমাইন্ড’ জয়: তাজুল ইসলাম

আটপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১২

চিকিৎসায় নতুন ইতিহাস, পুরুষের শরীরে প্রতিস্থাপন নারীর হাত

বেসামরিক স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেয়ার হুমকি ইরানের

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, মোদিকে নতুন সতর্কবার্তা

পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী বিচার হবে: আইজিপি