Monday , 2 March 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

জাতীয় সংসদের চিফ হুইপ ও ৬ জন হুইপ নিয়োগ

প্রতিবেদক
Newsdesk
March 2, 2026 9:38 pm

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও ৬ জন হুইপ নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আজ সোমবার পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে ছয় জনকে হুইপ নিয়োগ করা হয়েছে। যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেনঃ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউস, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)।

 

সর্বশেষ - জেলার খবর