রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক হবে: ডা. জুবাইদা

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৫, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

কন্যাশিশুদের স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করছে। সেই লক্ষ্যেই নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান।

রোববার (১৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।

জুবাইদা রহমান বলেন, দেশের প্রতিটি শিশুর নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বর্তমান সরকারের এমন একটি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যেখানে নারী ও কন্যাশিশুরা হবে নিরাপদ, সম্মানিত ও ক্ষমতায়িত।

তিনি বলেন, কন্যাশিশুদের স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করছে। সেই লক্ষ্যেই নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, শিক্ষা একটি কন্যাশিশুকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় এবং তাকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। একইসঙ্গে এটি বাল্যবিবাহ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জুবাইদা রহমান বলেন, সমাজের নিপীড়িত ও পিছিয়ে থাকা মানুষের জন্য তাদের অবদান প্রশংসনীয়। কন্যাশিশুদের অধিকার রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া কন্যাশিশুরাও নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরে।

তারা বলেন, অনেক নারী বিচার পাওয়ার আশায় আদালতে গেলেও যথাযথ সহায়তা পান না।

তাদের দাবি, নারীরা যেন ন্যায়বিচার পেয়ে মাথা উঁচু করে আদালত থেকে বের হতে পারেন, এটি নিশ্চিত করতে সরকার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর

সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার

রাশিয়া-ইরান ২০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি সই

ধর্ষণচেষ্টার কারণে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে খুন: পুলিশ

সাগর-রুনি হত্যা : মামলার তদন্ত থেকে সরানো হলো র‌্যাবকে

শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিসেম্বরে সংশোধিত বিধিমালা চূড়ান্ত হবে : রিজওয়ানা হাসান

শেখ মুজিবের ছবি টাঙানো সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত

বিমান দুর্ঘটনায় নিহত লেফটেন্যান্ট তৌকির-এর পরিবারের পাশে তারেক রহমান

কপ২৯: ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মণি’র ৮৫তম জন্মদিন আজ