Sunday , 10 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

আ.লীগের দেশের বাইরের কার্যক্রম পর্যবেক্ষণ করছি: প্রেস সচিব

প্রতিবেদক
Newsdesk
August 10, 2025 9:55 pm

নিজস্ব প্রতিবেদক :

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিদেশের মাটিতে কী করছে, সরকার সেটা পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কলকাতায় ‘পার্টি অফিস’র কার্যক্রম নিয়ে সরকারের পদক্ষেপ জানতে চাওয়া হয়।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কী করছে অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে অস্থিরতা তৈরি করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, এটা দেখছি। এ বিষয়ে আরও কনক্রিট ইনফরমেশন পেলে আপনাদের জানাতে পারবো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান ও প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার।

আগামী ১১ থেকে ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করবেন।

 

সর্বশেষ - জেলার খবর