Monday , 13 April 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার

প্রতিবেদক
Newsdesk
April 13, 2026 4:22 pm

নিজস্ব প্রতিবেদক :

জামিনে কারামুক্ত হয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২ থেকে তিনি মুক্তি পান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২-এর জেল সুপার হালিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ৫ এপ্রিল উচ্চ আদালত থেকে এই বাউলশিল্পীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।

গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা করে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

আবুল সরকারের মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাকে মানিকগঞ্জ জেলা ডিবি কার্যালয়ে আনা হয়।

ওইদিন দুপুরে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ নামে এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন।

ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

সার নিয়ে যতটা না সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

২৮ কোটি টাকার অবৈধ সম্পদ : ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার

গাজার আল শিফা হাসপাতালে অভিযান চলছে: ইসরায়েল

রেকি করে বাসাবাড়িতে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-ককটেলসহ গ্রেফতার ৪

নিউক্যাসলে যোগ দিচ্ছেন ডি গিয়া

বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হলো নিপুণকে

দিল ঠান্ডা মধু আইসক্রিম যেভাবে গরমে আরাম দিচ্ছে ঢাকাবাসীকে

তিন আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু, মা-বাবার অবস্থা আশঙ্কাজনক

‘মেসি আমাদের অতীত, ইয়ামাল ভবিষ্যত’, গর্বিত বার্সা সভাপতি