নিজস্ব প্রতিবেদক :
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জাতীয় সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। মুখস্ত বক্তব্য রাখতে হবে।
আজ রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে জামায়াতের সংসদ সদস্য (এমপি) মাসুদ বিন সাঈদী ও ইসলামী আন্দোলনের এমপি অলি উল্লাহকে উদ্দেশ্য করে এ কথা বলেন স্পিকার।এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ দুইজন সংসদ সদস্য কাগজ দেখে দেখে পুরো বক্তব্য দেন।
মাসুদ বিন সাঈদীকে উদ্দেশ্য করে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলছি, সংসদে দেখে দেখে বলা অ্যালাউড (অনুমোদিত) না। আপনি নোট রাখবেন। একবার দেখবেন পরে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য দেবেন,এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ।
অলি উল্লাহকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতো দেখে দেখে পড়েছেন। সংসদে এটা অ্যালাউড না। সংসদে না দেখে বলার অভ্যাস করেন। এটা সংসদের রেওয়াজ। সবার মান্য করা উচিত।


















