Thursday , 24 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

টেকনাফে নারীকে বিবস্ত্র করে চুল কেটে নির্যাতনের অভিযোগ, আটক ২

প্রতিবেদক
Newsdesk
September 24, 2026 10:56 am

নুরুল আমিন, সীমান্ত ও আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে এক নারীকে ইজিবাইক থেকে জোরপূর্বক নামিয়ে মারধর, বিবস্ত্র করে চুল কেটে দেওয়া এবং নির্যাতনের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, তাঁর বাবা ক্যান্সারে আক্রান্ত এবং সম্প্রতি তাঁর অপারেশনের জন্য অর্থের প্রয়োজন ছিল। ওই অর্থের ব্যবস্থা করতে বুধবার তিনি বাড়ি থেকে বের হয়ে শামলাপুর বাজারে যান। সেখানে ইসলামী ব্যাংক পিএলসির নিচে থাকা একটি বিকাশ এজেন্টের কাছ থেকে ১৫ হাজার টাকা উত্তোলন করে ইজিবাইকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, উত্তর শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে মুর্শিদাসহ কয়েকজন ওই নারীকে ইজিবাইক থেকে জোরপূর্বক নামিয়ে ফেলেন। এ সময় তাঁর চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে এবং মারধর করতে করতে বিদ্যালয়ের পাশে সাদেকের দোকানের সংলগ্ন একটি খালি জায়গায় নিয়ে যাওয়া হয়।
অভিযোগ রয়েছে, সেখানে উপস্থিত লোকজনের সামনেই ওই নারীকে বিবস্ত্র করে দ্বিতীয় দফায় মারধর করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলে মানুষের ভিড় বেড়ে গেলে তাঁকে আবারও টেনেহিঁচড়ে অভিযুক্ত মুর্শিদার বাড়িতে নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, মুর্শিদার বাড়িতে নিয়ে যাওয়ার পর ওই নারীকে বিবস্ত্র অবস্থায় হাত-পা বেঁধে রাখা হয়। সেখানে তাঁকে তৃতীয় দফায় মারধর করা হয় এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করা হয়। এ সময় তাঁর মাথার চুল কেটে দেওয়ারও অভিযোগ রয়েছে

৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার:

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে ভুক্তভোগীর এক আত্মীয় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পরে বাহারছড়া তদন্ত কেন্দ্রের এএসআই তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে মুর্শিদার বাড়ি থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় মুর্শিদা পুলিশের সঙ্গে উচ্চবাচ্য ও অশালীন আচরণ করেন। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ সদর হাসপাতালে পাঠানো হয়।

আটক ২, অন্যদের গ্রেপ্তারে অভিযান:

পুলিশ আরও জানায়, ভুক্তভোগীকে উদ্ধারের পর বাহারছড়া তদন্ত কেন্দ্র ও টেকনাফ থানার পৃথক মোবাইল টিম অভিযান চালায়। অভিযানে উত্তর শিলখালীর বাসিন্দা ইছহাকের মেয়ে মুর্শিদা ও রেহেনা আক্তারকে আটক করা হয়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ বলেন, আটক দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ বলছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জেলার খবর