সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ভুয়া প্রজ্ঞাপন নিয়ে বিএমইউর পরিচালক হওয়ার চেষ্টা, যুবক আটক

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৩০, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে রাষ্ট্রপতির ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে পরিচালক পদে যোগদানের চেষ্টা করেছেন এক ব্যক্তি। তাকে শাহবাগ থানা-পুলিশের কাছে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আটক ইরফান জাহান নূর (৩৫) আদৌ কোনো চিকিৎসক কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সাড়ে ১১টার দিকে ইরফান সুপার স্পেশালাইজড হাসপাতালের বর্তমান পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সীর কার্যালয়ে যান। সেখানে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার একটি প্রজ্ঞাপন দেখান। সেখানে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২৫ অনুযায়ী ডা. ইরফান জামান নূরকে সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনটি দেখে সন্দেহ হলে তারা এর সত্যতা যাচাই করেন। প্রজ্ঞাপনটি জাল প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা-পুলিশকে খবর দেওয়া হয়। দুপুর ১২টার দিকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে আমাদের কাছে সোপর্দ করেছে। আমরা তাকে হেফাজতে নিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই ব্যক্তি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও তার পেশাগত সনদ বা সঠিক পরিচয় এখনো পাওয়া যায়নি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান

একনেকে ৯ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া জরুরি: নজরুল ইসলাম খান

ভারতে বাংলাদেশি নাগরিক থাকলে বৈধ চ্যানেলে পাঠানোর অনুরোধ উপদেষ্টার

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই ভাই নিহত

রাজধানীতে নিজ বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

সরকারকে কেয়ারটেকার মোডে যাওয়া উচিত: আমীর খসরু

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশ

পাইকগাছায় আদালতের কাঠগড়ায় আগুন দিল দুর্বৃত্তরা

গণতান্ত্রিক উত্তরণে আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে: প্রধান উপদেষ্টা