শনিবার , ৪ এপ্রিল ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

শাহজালালে দুই যাত্রীর কাছে মিলল দেড় লাখ শলাকা সিগারেট

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৪, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক ঘটনায় ৩১ লাখ ৯২ হাজার টাকা মূল্যমানের ১ লাখ ৫৯ হাজার ৬০০ শলাকা অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শনিবার (৪ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে অবৈধ ওই সিগারেট জব্দ করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সূত্র জানায়, দুবাই থেকে আসা এফজেড-৫২৩ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মাসুদের ব্যাগেজ তল্লাশি করে ৩৪০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই দিনে ইকে-৫৮৬ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হাসানের লাগেজ থেকেও কৌশলে লুকানো অবস্থায় ৪৫৮ কার্টন সিগারেটও জব্দ করা হয়। এভাবে মোট ৭৯৮ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব সিগারেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।

অর্থপাচার, চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক

শেখ হাসিনার বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা

বাংলাদেশের ক্রিকেটে ফিরছেন জেমি সিডন্স

বাংলাদেশের ক্রিকেটে ফিরছেন জেমি সিডন্স

‘যুদ্ধবিরতির অনুরোধ ভারতের পক্ষ থেকেই এসেছে’

সালমান এফ রহমান ও পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সীমান্তে অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিষয়ে ভারতের সাথে আলোচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

গণহত্যাকারীদের ক্ষমা করার অধিকার কারও নেই: জামায়াত আমির

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের হেপাটাইটিস বি ভ্যাকসিন দিল ইউসিবি

বাংলাদেশে প্রশিক্ষণ নেবে ভুটানের ডাক্তার-নার্সরা: স্বাস্থ্যমন্ত্রী