Wednesday , 15 April 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

খুলনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

প্রতিবেদক
Newsdesk
April 15, 2026 3:16 pm

খুলনা প্রতিনিধি : 

খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে স্বামী-স্ত্রী প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে দৌলতপুর রেলিগেট মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তানভীর হাসান ও তার স্ত্রী লামিয়া বেগম। তারা নগরীর বয়রা এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রেলিগেট মোড় অতিক্রম করছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তানভীর ও লামিয়া দম্পতির মৃত্যু হয়।

ঘটনার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং মরদেহ দেখতে স্থানীয়রা ভিড় জমান।

খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন। তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের পরিবর্তন হয়নি, হাতবদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ

৪ দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ

যশোরে সরিষার বাম্পার ফলন

মন্ত্রণালয় ও দফতরের কাছে বিদ্যুৎ বিভাগের পাওনা ১৮৯৩ কোটি টাকা

মন্ত্রণালয় ও দফতরের কাছে বিদ্যুৎ বিভাগের পাওনা ১৮৯৩ কোটি টাকা

শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া কাল

শরীয়তপুরে প্রেসক্লাবের সীমানাপ্রাচীর ভাঙার প্রতিবাদ, হামলায় হাত ভাঙল সাংবাদিকের

চট্টগ্রাম ইপিজেডে ‘চিকিৎসা সরঞ্জাম’ তৈরির প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড

তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

সীতাকুণ্ডে ব্যবসায়ীর ওপর দুর্ধর্ষ হামলা ও চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ৪

বগুড়ায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল