শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নেত্রকোণায় জামায়াত এমপি মাছুম মোস্তফার গাড়ি ভাংচুর

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৫, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ

জাহিদ হাসান,নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলার আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় জামায়াত নেতাদের দাবী, এমপি মাছুুম মোস্তাফা আতকাপাড়া পেট্রোল পাম্পে তেল আনতে গেলে অতর্কিত তার গাড়িটিতে হামলা চালায় কয়েকজন। পরে তাকে দীর্ঘসময় অবরুদ্ধ করে রাখা হয়। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীন জাহান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম গিয়ে তাকে উদ্ধার করে।

এমপি মাছুম মোস্তাফা মুঠোফোনে বলেন, বিএনপির কয়েকজন অর্তকিত হামলা করে প্রথমে গাড়িটি ভাংচুর করে ।পরে তার ওপর আক্রমণ করে। ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানালে তারা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।ঘটনার পর গতকাল রাতে নেত্রকোণায় জামায়াত এমপি মাছুম মোস্তফার গাড়ি ভাংচুর
এমপির ওপর হামলার ঘটনায় পূর্বধলা থানায় উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬০ জনের বিরুদ্ধে একটি লিখিত মামলা দায়ের করেন এমপির ব্যক্তিগত সহকারি আলামিন।

 

সর্বশেষ - রাজনীতি