Thursday , 30 April 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা

প্রতিবেদক
Newsdesk
April 30, 2026 4:21 pm

নিজস্ব প্রতিবেদক : 

ইতিহাসে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। পুলিশ অধিদপ্তরের এসপি শামীমা পারভীন শিল্পীকে বদলি করা হয়েছে ঢাকা জেলায়। বিদায়ী এসপি মো. মিজানুর রহমানকে পাঠানো হচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।

নড়াইলের বাসিন্দা শামীমা পারভীন শিল্পী ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালের ২১ আগষ্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন পুলিশ বাহিনীতে।

আন্তর্জাতিক নারী পুলিশ এসোসিয়েশন (আইএডব্লিউপি)-এর সেন্ট্রাল এবং দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর নির্বাচিত হয়েছিলেন শিল্পী। ২২টি দেশের নারী পুলিশের সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি।

এ ছাড়াও বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের ১নং যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীমা পারভীন শিল্পী । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের (জেইউবিওএফ) ২০২৫-২৬ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন তিনি।

 

 

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনে আল জাজিরার সম্প্রচার বন্ধ

সম্পর্ক গভীর করতেই যুক্তরাষ্ট্র উপদেশ দেয়: মোমেন

দেশকে পুনর্গঠন করতে হলে অতিদ্রুত নির্বাচন প্রয়োজন: সেলিমা রহমান

শ্বাসকষ্ট মানেই অ্যাজমা নয়, হতে পারে হার্টের রোগের সংকেত

এনবিআরে ১৮২ কর্মকর্তার দফতর বদল, বরখাস্ত দুই কর্মকর্তা

আশুলিয়ায় স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্বর্ণালঙ্কার লুট

জুলাই হত্যাযজ্ঞের মামলা শেষ হবে ১ বছরে: চিফ প্রসিকিউটর

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলেই গ্রেফতার

ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয়, সংস্কার করে নির্বাচনের পক্ষে হেফাজতে ইসলাম ও ৬ ইসলামি দল

Share via
Copy link