Thursday , 30 April 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ডিজাবের নতুন সভাপতি আলমগীর , সম্পাদক তারিকুল

প্রতিবেদক
Newsdesk
April 30, 2026 4:15 pm

প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব) এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল আই’র জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম নির্বাচিত হয়েছেন। আলমগীর হোসেন বিদায়ী কমিটিরও সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শ্রীমঙ্গলে (মৌলভীবাজার) একটি অভিজাত রিসোর্টে সংগঠনের নতুন নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা হয়। এর আগে সেখানে সদস্যদের অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় আগের কমিটির কাঠামোগত আকার কমিয়ে ১১ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করেন সদস্যরা।

নবনির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি পদে বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ঢাকা ট্রিবিউনের চিফ রিপোর্টার আলী আসিফ শাওন, অর্থ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক রুপালি বাংলাদেশের সিনিয়র রিপোর্টার সাইফ বাবলু, দপ্তর সম্পাদক (প্রচার ও প্রশিক্ষণ) দ্য নিউজ টুয়েন্টিফোর ডটকমের বিশেষ প্রতিনিধি কামাল হোসেন তালুকদার, আন্তর্জাতিক সম্পাদক পদে অলক্রাইমস.টিভির সম্পাদক হাবিবুল্লাহ মিজান এবং তিনজন নির্বাহী সদস্য যথাক্রমে সিটিজেন জার্নালের বিশেষ প্রতিনিধি আয়নাল হোসেন, দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার এস এম মিন্টু ও ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মনি আচার্য্য।

তিন সদস্যের ডিজাব নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডিজাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ। অপর দুজন হলেন- ডিজাবের সিনিয়র সদস্য ও দেশকাল নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর মাসুদ করিম এবং ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (আইজ্যাব) সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকন। পরে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এছাড়া এ অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রের সুরক্ষা এবং প্রতিরক্ষা খাতের আরও আধুনিকায়ন-সক্ষমতা বাড়ানোসহ নানা বিষয়ে লেখালেখির মাধ্যমে সাংবাদিকদের ভূমিকা রাখতে গঠনমূলক আলোচনা করা হয়।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি

ক্লাসরুম ও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন বরখাস্ত

রেকর্ড শূন্যপদে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি আসছে

পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত

তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী

বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মিরপুরে প্রকাশ্যে ২২ লাখ টাকা ডাকাতি: অস্ত্রসহ ৬ জেলা থেকে গ্রেপ্তার ৬

জামিনে কারামুক্ত সেই পাপিয়া

সবুজবাগে তরুণীর খণ্ডিত লাশ: বান্ধবীর স্বামী ও সহযোগী চার দিনের রিমান্ডে