মঙ্গলবার , ৫ মে ২০২৬ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হলেন মির্জাগঞ্জের শাহিন মোল্লা

প্রতিবেদক
Newsdesk
মে ৫, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ

 মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি : 

জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কৃতি সন্তান মো. শাহীন মোল্লা।

গত সোমবার ( ৪ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নবনিযুক্ত সহ-সভাপতি শাহীন মোল্লা মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী ইউনিয়নের উত্তর সুবিদখালী গ্রামের বাসিন্দা। তিনি মো. আবদুল হালিম মোল্লার ছেলে।

দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত শাহীন মোল্লা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এই পদায়নে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় শাহীন মোল্লা বলেন, আমাকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় দেশনায়ক তারেক রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমি রাজপথে সক্রিয় থাকব।

এদিকে শাহীন মোল্লার এ অর্জনে মির্জাগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ - রাজনীতি