Thursday , 14 May 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ঘরে বসেই দেখা যাবে পূজা-নিশোর ‘দম’

প্রতিবেদক
Newsdesk
May 14, 2026 3:10 pm

বিনোদন প্রতিবেদক :

ঈদুল ফিতরে ‘দম’ সিনেমা মুক্তির পর দর্শক হৃদয়ে দারুণ সাড়া ফেলে। রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমা এবার ঘরে বসেই দেখা যাবে।

আগামী ২০ মে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে ‘দম’। গতকাল বুধবার (১৩ মে) দুপুরে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে তথ্যটি জানানো হয়।

জানা গেছে, ২০ মে রাত ১২টা থেকে দেশ–বিদেশের দর্শকেরা প্ল্যাটফর্মটিতে দম দেখতে পারবেন। ব্যস্ততা কিংবা ভৌগোলিক দূরত্বের কারণে এখনো অনেকে সিনেমাটি দেখার সুযোগ পাননি।

ওটিটিতে আসায় এখন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় সিনেমাটি উপভোগ করতে পারবেন তারা। তাই তো ফেসবুকে মুক্তির ঘোষণার পোস্টের মন্তব্যে এক দর্শক লিখেছেন, ‘দেশে থাকাকালে অনেক চেষ্টা করেও দেখতে পারিনি, এখন অপেক্ষায় রইলাম।’

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সিনেমা ‘দম’। এ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি।

 

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link