Saturday , 4 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

২০২৬-২৭ অর্থবছরের বাজেট দেশের উন্নয়নের মাইলফলক : আলতাফ চৌধুরী

প্রতিবেদক
Newsdesk
July 4, 2026 10:46 pm

মির্জাগঞ্জ ( পটুয়াখালী) প্রতিনিধি :

বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট দেশের ৫৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের ভঙ্গুর অর্থনীতি স্বাভাবিক হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

শনিবার (৪ জুলাই) বেলা ১১টায় মির্জাগঞ্জ উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই বাজেট শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের পাশাপাশি স্কুল-কলেজ, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মানুষের জীবনমান উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নে এ বাজেট কার্যকর ভূমিকা পালন করবে।

আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এজন্য দেশের প্রতিটি নাগরিকের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।

সরকারের চার মাসের কর্মকাণ্ড তুলে ধরে আলতাফ হোসেন চৌধুরী বলেন, অল্প সময়ের মধ্যেই সরকার কাবিখা, কাবিটা, টিআর ও ভিজিএফ কর্মসূচির বরাদ্দ দিয়েছে। পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার জন্য অনুদান, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, পাদ্রী ও ভান্তেদের ভাতা, বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ও প্রতিবন্ধী ভাতা, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদার, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সদস্য ফিরোজ আলম গোলদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ এ সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মির্জাগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। এ সময় তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ করার এবং তার নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

 

 

 

সর্বশেষ - রাজনীতি