Thursday , 9 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের পরিবর্তন হয়নি, হাতবদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ

প্রতিবেদক
Newsdesk
July 9, 2026 11:18 pm

অপরাধচিত্র প্রতিনিধি (কুমিল্লা): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা চাঁদাবাজির পরিবর্তন চেয়েছি, একই সঙ্গে চাঁদাবাজেরও পরিবর্তন চেয়েছি। আমরা দুর্নীতির পরিবর্তন চেয়েছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, এ জিনিসগুলো শুধু হাতবদল হয়েছে। আগে একটা পক্ষ মাদক ও মামলা বাণিজ্য করত, এখন আরেকটি পক্ষ করছে।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি ঘোষিত দেশব্যাপী ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৯ জুন বৃহস্পতিবার ফেনীর সোনগাজীতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি সরকারের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে বিদ্যুতের পরিবর্তে মানুষের হাতে হারিকেন আর মোমবাতি ধরিয়ে দিয়েছে। এখন আর বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে। কথা ছিল সরকার চাকরি দেবে, কিন্তু উল্টো মাদক আর জুয়া বেড়েছে।
তিনি আরো বলেন, আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে প্রমাণ নিয়ে আসেন। এক টাকার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারবে না। আমরা এ রাজনীতিকে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের জন্য কঠিন করতে এসেছি।
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি ঘরে ফিরবে না। আমরা আশা করব বিএনপি সরকারের বোধোদয় হবে। দিল্লির সরকার এ বাংলার মানুষের বুকে গুলি চালায়, তার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের দাবি আদায় করা হবে।
সমাবেশ থেকে হাসনাত আব্দুল্লাহ আগামী সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সোনাগাজী উপজেলা সদস্য সচিব সুজা উদ-দৌলাকে পরিচয় করিয়ে দেন।
এ সময় আরো ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম ও কেন্দ্রীয় সদস্য মহি উদ্দিন রনিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সর্বশেষ - রাজনীতি