অপরাধচিত্র ডেস্ক: চাকরি দিচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস- এআর ম্যানেজমেন্ট বিভাগ এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৮ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
যা আছে নিয়োগ বিজ্ঞপ্তিতে:
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস- এআর ম্যানেজমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় ভালো দক্ষতা এবং মাইক্রোসফট এক্সেলে উচ্চতর দক্ষতা। অ্যাকাউন্টস, ফাইন্যান্স এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের ক্ষেত্রে বাস্তব কাজের অভিজ্ঞতা। ভ্যাট (VAT), কর (Tax) এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে জ্ঞান থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, লভ্যাংশ, বিমা, পারফরম্যান্স বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে https://bdjobs.com/h/details/1501146?ln=1 ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৭ জুলাই ২০২৬


















