Saturday , 11 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
July 11, 2026 10:24 pm

অপরাধচিত্র প্রতিবেদক : রাজধানীর কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হায়দার হোসেন (৩৫) নামের এক বিদ্যুৎকর্মী মারা গেছেন। ১১ জুলাই শনিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হায়দার হোসেন বিদ্যুৎ অফিসের সহকারী লাইনম্যান (আউটসোর্সিং) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার পূর্ব ফুলহার গ্রামের বাসিন্দা। হায়দার রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় থাকতেন।
সংশ্লিষ্টরা জানান, আজ বেলা আড়াইটার দিকে কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন হায়দার। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে বিকেল চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হায়দারের বোনের স্বামী শুক্কুর গাজী জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন হায়দার। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত