Monday , 13 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক

প্রতিবেদক
Newsdesk
July 13, 2026 4:43 pm

অপরাধচিত্র ডেস্ক: আওয়ামী লীগ নেতাদের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপি নেতাদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। গতকাল শনিবার নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট বহুমুখী উচ্চবিদ্যালয়ে আয়োজিত মফজলুর রহমান মজুমদার স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

নোয়াখালীর সেনবাগের স্থানীয় বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে দলের নেতা-কর্মী হলেও ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, এর আগে যুবদলের দুই নেতাকে জেলে পাঠানো হয়েছে। যাঁরা দলের নাম ভাঙিয়ে ইয়াবা ব্যবসা করছেন, সংশোধন না হলে তাঁদেরও থানায় পাঠানো হবে।

এলাকায় অবৈধভাবে মাটি কেটে রাস্তাঘাট ধ্বংস করার বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, যে গ্রামীণ রাস্তা দিয়ে দেড় টনের ট্রাক চলার কথা, সেখানে কিছু লোক ২০ টনের ভারী ট্রাক চালিয়ে রাস্তাঘাট ভেঙে তছনছ করছে।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটের এখনো প্রায় সাড়ে চার বছর বাকি আছে। এই সময়ে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের মন জয় করতে পারেন, তবে মানুষ নির্বাচনে অবশ্যই বিএনপিকে বিবেচনা করবে। তিনি বলেন, বিএনপি কোনো অবস্থাতেই আওয়ামী লীগের মতো জোর করে বা ভোটকেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জাতীয় জীবনে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের তাৎপর্য অপরিসীম : তারেক রহমান

চারপাশে ষড়যন্ত্র চলছে, বললেন মির্জা ফখরুল

মোহাম্মদপুরে আসাদুল হত্যা: নেপথ্যে মাদক কারবার নিয়ে দ্বন্দ্ব

হাসিনা ভারতে বসে এখনও ষড়যন্ত্র করছে: গোলাম পরওয়ার

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

দুর্নীতি ও লুটপাটের শিরোমণি বিএনপি: ওবায়দুল কাদের

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবি

ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ডকে সতর্ক থাকার আহ্বান

যতদিন খুনি হাসিনার ফাঁসি না দেখছি, ততদিন যেন কেউ নির্বাচনের কথা না বলে: সারজিস আলম

প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনে ইসিতে ১৩১ প্রার্থীর আপিল