Wednesday , 15 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

​যুগ্মসচিব পদে পদোন্নতি: ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমকে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির অভিনন্দন

প্রতিবেদক
Newsdesk
July 15, 2026 1:33 am

​‘ভয় না পেয়ে সততার সাথে জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করুন’

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ‘বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি’। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এই শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

​একাধিকবার সততা পুরস্কারপ্রাপ্ত এবং ঢাকা জেলার সেরা ভূমি কর্মকর্তা হিসেবে সনদপ্রাপ্ত অফিসার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন। উল্লেখ্য, মো. মনিরুজ্জামান বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

​শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন খান, ঢাকা জেলার সভাপতি মো. আসাদুজ্জামান এবং ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় ও জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

​সাক্ষাতকালে জেলা প্রশাসক ফরিদা খানম উপস্থিত কর্মকর্তাদের কাজের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে সাভার, ধামরাই ও আমিনবাজার এলাকায় নানামুখী প্রতিকূলতা ও ভূমিদস্যুদের রক্তচক্ষু উপেক্ষা করে শতভাগ জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করায় ঢাকা জেলার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানকে তিনি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

​মাঠ পর্যায়ের কাজের চ্যালেঞ্জ ও সাহসিকতার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ​”ভূমিসেবা দিতে গেলে বিশেষ একটি স্বার্থান্বেষী মহলের আস্ফালন, কতিপয় স্থানীয় কিছু ছোট-বড় ভূমিদস্যুদের মোকাবেলা করেই কাজ করতে হয়। মাঠ পর্যায়ে যারা সততার সাথে কাজ করছেন, তাদের জন্য এটি প্রতিদিনকার বড় চ্যালেঞ্জ। তবে কোনো অবস্থাতেই এই অপশক্তির কাছে পিছপা হওয়া যাবে না। সাধারণ মানুষের দোরগোড়ায় কাঙ্ক্ষিত ও হয়রানিহীন ভূমিসেবা নিশ্চিত করতেই হবে।”

​তিনি কর্মকর্তাদের আশ্বস্ত করে আরও বলেন, “যেকোনো ন্যায়সঙ্গত ও সততার লড়াইয়ে আমি সবসময় আপনাদের পাশে আছি। সততার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে যেকোনো সমস্যায় আমাকে পাশে পাবেন।” এ সময় তিনি কোনো প্রকার ভয় না পেয়ে, শতভাগ সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে সরকারি দায়িত্ব পালন করতে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান এবং তাঁদের অনুপ্রাণিত করেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

পদ্মা সেতুর ঋণ পরিশোধের ৩১৪ কোটি টাকার বেশি গ্রহণ করেন প্রধানমন্ত্রী

১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ধানমন্ডি ৩২ নম্বর: ভবনের বেজমেন্টের পানি সরিয়ে কিছুই মেলেনি

নাটোরে এএসআইয়ের বিরুদ্ধে রিকশাচালককে পেটানোর অভিযোগ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

গণভোটের আলোচনায় ইউনূসকে ‘রেফারির ভূমিকায়’ থাকার আহ্বান ধর্মভিত্তিক ৮ দলের

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে ফের সভাপতি মনিরুল, সম্পাদক রাসেল

পুলিশের কঠোর পরিশ্রমে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে : আইজিপি

হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রিমান্ডে

ভোটকেন্দ্র সংস্কার করতে চার সচিবকে ইসির চিঠি

Share via
Copy link