Wednesday , 15 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জুলাই গণহত্যায় জড়িত কেউই ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর

প্রতিবেদক
Newsdesk
July 15, 2026 2:50 pm

নিজস্ব প্রতিবেদক :

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না বলে মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে।

আজ বুধবার (১৫ জুলাই) রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই অভ্যুত্থানে শহীদদের গণকবর পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। এ সময় প্রসিকিউশন ও তদন্ত বিভাগ যৌথভাবে ১১৪ জন শহীদের কবর সরেজমিনে পরিদর্শন করে।

পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর বলেন, যারা মনে করছেন এই হত্যাকাণ্ড ঘটিয়ে তারা পার পেয়ে গেছেন, তাদের সেই ধারণা ভুল।

এ পর্যন্ত প্রায় ৮৬৫ জন শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং বাকিদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানান তিনি। অনুসন্ধানে শহীদের সংখ্যা জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত ১৪শর বেশি হতে পারে বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম আরও জানান, তদন্তের অংশ হিসেবে প্রসিকিউশন ও তদন্ত দল নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মাতুয়াইলসহ বিভিন্ন গণকবর পরিদর্শন করবে। একই সঙ্গে যেসব পরিবার এখনো তাদের স্বজনের মরদেহ শনাক্ত করতে পারেনি, তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

 

সর্বশেষ - রাজনীতি