Wednesday , 15 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ফের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রতিবেদক
Newsdesk
July 15, 2026 3:15 pm

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আবারও ঢাকার উত্তরা বিএনএস সেন্টার এর সামনের প্রধান সড়ক এবং সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার বেলা দেড়টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং এর কিছু পরে সাভার মহাসড়কে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

শিক্ষার্থীরা জানায়, তাদের সব দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রাখবে। আন্দোলনস্থলে পুলিশ জলকামান নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— বন্যা ও জলাবদ্ধতার প্রভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।

এর আগে, মঙ্গলবারও একই দাবিতে দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তিন দফা দাবি আদায়ে বিভিন্ন বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

পরে একইদিনে জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে চলমান প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতায় কোনো কেন্দ্রে ভুলত্রুটি বা সমস্যার কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হলে সেখানে পুনরায় পরীক্ষা নেওয়ার আইনি সুযোগ রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

গুলশানে আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে গ্রেফতার ৬

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

কোটা সংস্কার আন্দোলনে বিএনপি-জামায়াতের ইন্ধন রয়েছে:ওবায়দুল কাদের

দেশে ফিরে নতুন দুই সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

ঢাকার যানজট নিরসনে একগুচ্ছ পরিকল্পনা, এপ্রিলেই পরিবর্তনের লক্ষ্য

সরকারি খরচায় ১৩ লাখ ৩ হাজার জনকে আইনি সহায়তা

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র‍্যাবের ২৮১ টহল দল মোতায়েন

হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী

বেনজীর এবং বড় মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ