Thursday , 16 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্রীড়াঙ্গন
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. গাইবান্ধা
  10. চট্রগ্রাম
  11. জাতীয়
  12. জেলার খবর
  13. টাঙ্গাইল
  14. ঢাকা
  15. তথ্য-প্রযুক্তি

১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নেয়া ‘ভাইরাল’ সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নয়

প্রতিবেদক
Newsdesk
July 16, 2026 7:25 pm

অপরাধচিত্র ডেস্ক : এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের সময় ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা রুবাইয়া মেহজাবিন সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ঘটনায় তার বিরুদ্ধে তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ কর্তৃপক্ষ।
মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, রুবাইয়া মেহজাবিন সুহি তাদের বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যমের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে তাকে ইতিপূর্বে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়ে কলেজ থেকে ছাড়পত্র দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় কলেজ কর্তৃপক্ষ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই ঘটনায় মাইলস্টোন কলেজের নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ জহুরুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার ঢাকার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, টিসি পাওয়ার পর থেকে প্রতিষ্ঠানটির সঙ্গে সুহির কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই এবং প্রতিষ্ঠানের আইডি কার্ড বা নাম ব্যবহারের কোনো আইনগত অধিকারও তার নেই।
জিডিতে উল্লেখ করা হয়, রুবাইয়া মেহজাবিন সুহি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যমের ছাত্রী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়। ফলে বর্তমানে তিনি কলেজটির শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারেরও কোনো অধিকার তার নেই।
জিডিতে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সুহিকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে বক্তব্য দিতে দেখা গেছে।
কলেজের দাবি, তিনি শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার কাছে আবেদন জানিয়েছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ।

সর্বশেষ - রাজনীতি