Sunday , 19 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জেলার খবর

নেত্রকোনার দুর্গাপুরে ডিবি পুলিশের পরিচয়ে কাকার বাসায় ভাতিজার ডাকাতি, আটক ৩

প্রতিবেদক
Newsdesk
July 19, 2026 8:38 pm

জাহিদ হাসান নেত্রকোনা প্রতিনিধ : নেত্রকোনার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট করে নিয়ে যায়।শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষিপুর গ্রামের সিদ্দিকুর রহমান ওয়াদুদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।আটকরা হলেন, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজ কুমার (২৬), জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দিঘিরচর মুল্লাপাড়া গ্রামের আব্দুল হামিদ (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ছরনাল গ্রামের শাহীন আলম (৩৮)দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অভিযান পরিচালনা করি। সেই বাড়ি থেকে লুট হওয়া একটি মোবাইল ফোন সচল ছিল। সেটির সর্বশেষ লোকেশন ট্র্যাকিং করে ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়েছে। আরও কয়েকজন পালিয়ে যায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে ভুক্তভোগীদের আপন ভাতিজাই এই ডাকাতির মূল পরিকল্পনাকারী। বিয়ে বাড়ির কথা বলে ডাকাতদের পাঁচ হাজার টাকায় কন্ট্রাকে আনা হয়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মুদি দোকানি সায়েদ হত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর

দুর্বৃত্তদের চাপাতির কোপে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির গুরুতর আহত

ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

১০ ডিসেম্বর আ.লীগের সমাবেশ করতে ইসির অনুমতি লাগবে : অতিরিক্ত সচিব

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি

পিলখানা হত্যাকাণ্ডের দ্রুত পুনঃতদন্ত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মন্ত্রীর আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার ইন্টার্ন চিকিৎসকদের

১৪ বছরে সড়কে ৫১ হাজার কোটি টাকার দুর্নীতি : টিআইবি

সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ

বিমানবন্দর থেকে ফের ৯৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া