Monday , 20 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জেলার খবর

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

প্রতিবেদক
Newsdesk
July 20, 2026 5:19 pm

নিজস্ব প্রতিবেদক :

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ।

এতে বলা হয়, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করা যাচ্ছে।

আগামী ২৮ জুলাই এর মধ্যে এগুলো তৈরি করে hpmgoldcup@gmail.com মেইলে পাঠাতে বলা হয়েছে। লোগো পিএনজি, জেপিজি এবং জেপিইজি ফরমেটে পাঠাতে হবে। রিলস তৈরি করেও একই ঠিকানায় পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিলস অবশ্যই শিক্ষার্থীদের (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের) ফুটবল খেলা সম্পর্কিত হতে হবে। থিম সং তৈরি করে ওয়ার্ড ও পিডিএফ ফরমেটে ই-মেইলে পাঠাতে হবে। মাসকট-স্লোগানও ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, এসব তথ্যের সঙ্গে একটি সচল মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানায় পাঠাতে হবে।

লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন।

ইতোমধ্যে যারা লোগো, রিলস ও থিম সং পাঠিয়েছেন তাদের নতুন করে পাঠানোর প্রয়োজন নেই।

 

সর্বশেষ - রাজনীতি