Monday , 20 July 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সারাদেশে ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের

প্রতিবেদক
Newsdesk
July 20, 2026 7:06 pm

নিজস্ব প্রতিবেদক :

সারাদেশে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়, এ সময়ে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস রয়েছে।

২৪ ঘণ্টায় সাধারণত ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে সেটাকে ‘ভারী বৃষ্টিপাত’ বলা হয়। আর এর চেয়ে বেশি বৃষ্টি হলে সেটা ‘অতি ভারী’ বৃষ্টি হিসেবে চিহ্নিত হয়।

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সম্প্রতি বাংলাদেশের সাতটি জেলায় বন্যা দেখা দেওয়ায় পানিবন্দী হয়ে পড়েন লাখ লাখ মানুষ। এ ছাড়া বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারান।

এমনকি ঢাকাতেও ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন নগরবাসী। ভারী বর্ষণের ফলে আবারও ওই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে শঙ্কা করছেন অনেকে।

 

সর্বশেষ - জেলার খবর