Thursday , 23 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জেলার খবর

কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
July 23, 2026 2:52 pm

অপরাধচিত্র ডেস্ক: গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) শিশুটির মা খাদিজা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে ওই দিনই সন্ধ্যার পরে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৭ জুলাই দুপুরে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের পূর্ব নতুনপাড়া এলাকায় নিজ বাড়িতে ছোট ভাইকে নিয়ে অবস্থান করছিল শিশুটি। এ সময় তার মা জরুরি কাজে এবং বাবা জীবিকার প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে নূর মোহাম্মদ হাওলাদার ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় লোকজন আসতে দেখে তিনি পালিয়ে যান।
পরিবারের সদস্যদের দাবি, সামাজিক লজ্জা ও স্থানীয়ভাবে সমাধানের আশায় তারা তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ করেননি। স্থানীয়ভাবে সু-বিচার না পেয়ে বুধবার শিশুটির মা থানায় লিখিত অভিযোগ করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আসামী নুর মোহাম্মদকে কলাপাড়া আদলতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি