Wednesday , 29 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

আইসিইউতে চিত্রনায়িকা মেঘলা মুক্তা

প্রতিবেদক
Newsdesk
July 29, 2026 5:25 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন চিত্রনায়িকা মেঘলা মুক্তা। ভয়াবহ এক দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে সেখানে ভর্তি করা হয়। জরুরিভিত্তিতে তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।

বুধবার (২৯ জুলাই) মেঘলা মুক্তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অ্যাডমিন প্যানেলের দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

এ পোস্টে বলা হয়েছে, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আছেন এবং তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে সবাই তাকে প্রার্থনায় রাখুন। আমরা তার সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনা করছি।”

একই সঙ্গে ভক্ত-অনুরাগী ও নেটিজেনদের প্রতি যাচাইহীন তথ্য বা গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার অনুরোধ জানানো হয়েছে। অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে, দয়া করে কোনো যাচাইহীন তথ্য বা গুজব ছড়াবেন না। আমরা নতুন কোনো আপডেট পাওয়ামাত্রই তা অফিশিয়াল পেজে জানিয়ে দেব।
এর আগে, গত ২৭ জুলাই নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছিলেন মেঘলা মুক্তা। সেখানে ভেঙে যাওয়া নিজের মুঠোফোনের কয়েকটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, “আমার ফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কিছুদিন সামাজিক মাধ্যম থেকে দূরে থাকব। আপনারা আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পাবেন না। জরুরি বা গুরুত্বপূর্ণ কিছু থাকলে সরাসরি নম্বরে কল করবেন।”

তবে তখন ফোন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ বা কোনো দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই অভিনেত্রী।

মেঘলা মুক্তা তেলেগু ভাষার ‘সাকালা কালা ভাল্লাভুডু’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। ক্যারিয়ারের শুরুতে র‍্যাম্প মডেল হিসেবে কাজ করেন। পরে বিলবোর্ড বিজ্ঞাপন ও বিভিন্ন গানের ভিডিওতে মডেলিং করেন। বড়পর্দায় অভিনয়ের স্বপ্ন নিয়ে চলচ্চিত্রে নাম লেখান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো—‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’, ‘আগুনের পাখি’।

 

সর্বশেষ - রাজনীতি