শনিবার , ১২ জুলাই ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারে তাদের সমর্থন পাওয়া যায়নি: নাহিদ ইসলাম

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১২, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ

সাতক্ষীরা প্রতিনিধি :

বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘তারা ভেবেছিল ২-৩টা আসন দেখিয়ে ক্ষমতার ভাগবাটোয়ারার লোভ দেখিয়ে, তারা গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয় নাই।’’

শনিবার দুপুর ১টায় সাতক্ষীরা খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ‘‘৫ আগস্ট আমরা দরজা খুলে দিয়ে বলেছিলাম আসুন জাতীয় সরকার গঠন করি, দেশ পুনর্গঠন করি। সকল বিভাজন সব কিছুর উর্ধ্বে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেয়নি। তারা বলেছিল ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার বলেছে ৬ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগবাটোয়ায় ছাড়া দেশ সংস্কারে তাদের কোনো সমর্থন পাওয়া যায়নি।’’

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সাতক্ষীরাবাসী অতীতেও সোচ্চার ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। চাঁদাবাজ নির্মূলে গ্রামে গ্রামে, পাড়া মহল্লায় কমিটি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির সাতক্ষীরা জেলার সমম্বয়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের যুগ্ম মূখ্য সংগঠক মেজবাহ কামাল প্রমুখ।

পথসভার আগে শহীদ আসিফ চত্বর এলাকায় জুলাই বিপ্লবে আহত ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এনসিপির নেতারা। পরে একটি পদযাত্রা শহীদ আসিফ চত্বর থেকে বের হয়ে নিউমার্কেট মোড়ে শেষ হয়। এরপর নিউমার্কেট এলাকায় আল-বারাকা হোটেলের দ্বিতীয় তলায় জেলা কার্যালয় উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন বন্ধ করতে বিএনপি লাশ ফেলার রাজনীতি করতে চায় : ওবায়দুল কাদের

পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী বিচার হবে: আইজিপি

পাপুলপত্নী সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার

বিডিআর বিদ্রোহ ছিল দেশকে দুর্বল করার ষড়যন্ত্র: তদন্ত কমিশন প্রধান

অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

নেত্রকোনায় বিয়ের আসরে নতুন বরকে স্ত্রী দাবী করলেন দুই নারী

জন্মদিনে জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা, নেতাকর্মীদের ঢল

নেত্রকোনায় সড়ক দু্র্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ভোটের প্রচারে বাদ যাচ্ছে পোস্টার: নির্বাচন কমিশন

নির্বাচন থেকে কেউ সরে গেলে তা প্রার্থীর ব্যর্থতা: জিএম কাদের