Wednesday , 29 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

মাটি খুড়তে বেরিয়ে এলো রকেট লঞ্চর সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

প্রতিবেদক
Newsdesk
July 29, 2026 5:58 pm

লক্ষ্মীপুর প্রতিনিধি : 

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় পানি সরবরাহ লাইনের খননকাজ চলাকালে মাটির নিচ থেকে রেকট লঞ্চর সদৃশ তিনটি ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকা ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে পুলিশ। বস্তুগুলো পরীক্ষার জন্য সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে রামগতি উপজেলার আলেকজান্ডার এ এস এম আব্দুর রব সরকারি কলেজের পেছনে সমবায় টিএনটি সড়ক এলাকায় পৌরসভার সুপেয় পানির পাইপলাইনের জন্য মাটি খননের সময় বস্তুগুলো উদ্ধার করা হয়।

নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের আশপাশে সাধারণ মানুষকে অনাকাঙ্ক্ষিত ভিড় না করার আহবান জানিয়েছে প্রশাসন।

উদ্ধার হওয়া ধাতব বস্তুগুলো দেখতে রকেট সদৃশ হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেকের ধারণা, এগুলো মুক্তিযুদ্ধে ব্যবহৃত বা পুরনো কোনো শক্তিশালী বোমা কিংবা স্থলমাইন জাতীয় বিস্ফোরক হতে পারে। তবে চূড়ান্ত পরীক্ষা ছাড়া এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে রাজি হননি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

স্থানীয়রা জানান, সকালের দিকে শ্রমিকেরা মাটির প্রায় তিন থেকে চার ফুট গভীরে তিনটি ভারী ও সন্দেহজনক ধাতব বস্তু দেখতে পান। বস্তুগুলোর গঠন রকেটের মতো মনে হওয়ায় শ্রমিকেরা তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেন এবং স্থানীয় পুলিশকে খবর দেন। মাটির নিচে বোমা পাওয়ার খবর চাউর হলে আশপাশের বিপুলসংখ্যক মানুষ ঘটনাস্থলে জমা হতে শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি সুরক্ষার আওতায় নিয়ে এসেছে। তিনি বলেন, উদ্ধার হওয়া বস্তুগুলো সত্যিই বিস্ফোরক কি না এবং কতটা ঝুঁকিপূর্ণ, তা পরীক্ষা করতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে। সেনাসদস্যদের মতামত ও পরীক্ষার পরই বস্তুগুলোর সঠিক প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সেনাবাহিনীর টিম না আসা পর্যন্ত জননিরাপত্তার স্বার্থে ওই স্থানটি পুরোপুরি কর্ডন করে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনী কর্মকর্তারা ভোটারদের চাপ দিচ্ছেন: আসিফ মাহমুদ

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

ঢাকা-৫ আসনে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি

সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর অবৈতনিক আইসিটি উপদেষ্টা হিসেবে পুনর্নিয়োগ

শ্রমিক-কর্মচারীদের মামলায় ড. ইউনূসের শাস্তি হয়েছে, এখানে সরকার কোনো পক্ষ নয় : তথ্যমন্ত্রী

চানখারপুলে গুলিতে শিক্ষার্থীর মৃত্যু, শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ

পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সম্পাদক সন্তোষ শর্মা

মামুন, মানিক ও জ্যোতি ফের রিমান্ডে

মনপুরায় বিপন্ন প্রজাতির কাছিম উদ্ধার