Saturday , 1 August 2026 |
জাতীয়
রাজনীতি
আইন-আদালত
অপরাধ
অর্থনীতি
আন্তর্জাতিক
বিনোদন
খেলাধুলা
জেলার খবর
ঢাকা
চট্রগ্রাম
খুলনা
বরিশাল
ময়মনসিংহ
রংপুর
রাজশাহী
সিলেট
আরো দেখুন
অপরাধচিত্র বিশেষ
মিডিয়া
প্রবাসের কথা
শিক্ষাঙ্গন
তথ্য-প্রযুক্তি
en
শিরোনাম:
পটুয়াখালীতে তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগ : বিএনপি নেতাকে পুলিশে সোপর্দ
ওয়াশিংটন–বেইজিং উত্তেজনা: যুক্তরাষ্ট্রকে মহাকাশযুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে বলল চীন
জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
খাদ্যগুদাম ঘিরে অদৃশ্য সিন্ডিকেট কৃষক বঞ্চিত, মিলার-ডিলার-দালালদের দাপটের অভিযোগ
নাফ নদীর তীরে যুবকের মরদেহ উদ্ধার
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তালিকা সংরক্ষণ করতে হবে: ডিএমপি কমিশনার
ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন
জাতীয়
রাজনীতি
আইন-আদালত
অপরাধ
অর্থনীতি
আন্তর্জাতিক
বিনোদন
খেলাধুলা
জেলার খবর
ঢাকা
চট্রগ্রাম
খুলনা
বরিশাল
ময়মনসিংহ
রংপুর
রাজশাহী
সিলেট
আরো দেখুন
অপরাধচিত্র বিশেষ
মিডিয়া
প্রবাসের কথা
শিক্ষাঙ্গন
তথ্য-প্রযুক্তি
অপরাধ
অপরাধচিত্র বিশেষ
অর্থনীতি
আইন-আদালত
আন্তর্জাতিক
কক্সবাজার
কিশোরগঞ্জ
কুড়িগ্রাম
কুমিল্লা
কুষ্টিয়া
কৃষি ও প্রকৃতি
ক্রীড়াঙ্গন
খুলনা
খেলাধুলা
গাইবান্ধা
/
অপরাধ
গভীর রাতে পদ্মা নদীতে ব্যাপক গুলিবর্ষণ, দেহরক্ষী গুলিবিদ্ধ
Newsdesk
August 1, 2026 11:31 am
Post Views:
67
অপরাধচিত্র প্রতিনিধি (কুষ্টিয়া):
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মনিপার্ক সংলগ্ন পদ্মা নদীতে গভীর রাতে ঘণ্টাব্যাপী ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে মনিপার্কের মালিক মনিরুল ইসলাম মনির দেহরক্ষী শরিফুল ইসলাম ববি (৩৮) গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ববি বাহাদুরপুর ইউনিয়নের মসলেমপুর গ্রামের মৃত আলম খন্দকারের ছেলশুক্রবার (৩১ জুলাই) ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে গোলাপনগর মনিপার্কের উত্তরে প্রায় এক কিলোমিটার দূরে পদ্মা নদীর চর দামুকদিয়া অংশে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হামলায় পার্কের মালিক মনিসহ আরও দুজন আহত হয়েছেন। উদ্ধারকারী জলযান ‘এমভি বোল্ট ম্যারিনার’-এর গায়ে ভেতরে ও বাইরে অন্তত ৫৫টি গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় এক ঘণ্টা ধরে চলা এই হামলায় অন্তত ১৫০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিপার্কের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম মনি সম্প্রতি একটি উদ্ধারকারী স্পিডবোট (রেসকিউ বোট) কেনেন। শুক্রবার রাতে তিনি শরিফুল ইসলাম ববি, বাদশা ঢালিম ও রেজা মোল্লাকে নিয়ে জলযানটির ট্রায়াল দিতে নদীতে যান। এসময় তিনটি স্পিডবোটে থাকা অন্তত ৩০ জন সশস্ত্র সন্ত্রাসী তাদের গতিরোধ করার সংকেত দেয় এবং ফাঁকা গুলি ছোড়ে। মনি সংকেত অমান্য করে এগিয়ে গেলে সন্ত্রাসীরা জলযানটিকে ঘিরে ধরে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। এতে ববি গুরুতর গুলিবিদ্ধ হন এবং অন্যরাও আহত হন। গোপন সূত্রে জানা গেছে, জলযান থেকেও আত্মরক্ষার্থে লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে পাল্টা গুলি চালানো হয়।ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, ভোর পৌনে ৫টার দিকে ববিকে হাসপাতালে আনা হয়। একটি গুলি তার বাম হাত ভেদ করে গেছে এবং অন্যটি বুকের বাম পাশের উপরের অংশ দিয়ে বেরিয়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়।
জলযানের চালক বাদশা ঢালিম সেই ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, “সন্ত্রাসীরা বৃষ্টির মতো গুলি বর্ষণ করছিল। আমি স্যারকে (মনি) শুয়ে পড়তে বলে স্টিয়ারিং হাতে নিই। ভাঙা কাঁচের আঘাতে স্যারের মাথা কেটে গেছে এবং আমার পায়েও একটি গুলি লেগেছে। আমরা কীভাবে বেঁচে ফিরেছি তা বর্ণনা করার মতো নয়।”
লক্ষীকুণ্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, নৌযানটিতে ৫৫টির মতো গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে ভেতর থেকে গুলি ছোড়া হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। রাজশাহী অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি। এক্সপার্ট টিম গুলির চিহ্ন পরীক্ষা করলে আরও বিস্তারিত জানা যাবে।”
উল্লেখ্য, শুক্রবার ভোররাতের এই ঘটনাটি বিকেল ৫টা পর্যন্ত গোপন থাকলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সর্বশেষ সংবাদ
পটুয়াখালীতে তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগ : বিএনপি নেতাকে পুলিশে সোপর্দ
পটুয়াখালী
ওয়াশিংটন–বেইজিং উত্তেজনা: যুক্তরাষ্ট্রকে মহাকাশযুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে বলল চীন
আন্তর্জাতিক
জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
জাতীয়
খাদ্যগুদাম ঘিরে অদৃশ্য সিন্ডিকেট কৃষক বঞ্চিত, মিলার-ডিলার-দালালদের দাপটের অভিযোগ
জাতীয়
জনপ্রিয় সংবাদ
শিশু ধর্ষণ মামলা: খালে তিন ঘণ্টার অভিযানে আসামি গ্রেফতার
বরিশাল
বিএনপির প্রায় ২ কোটি নেতাকর্মী ঘরছাড়া : রিজভী
রাজনীতি
২নং মির্জাগঞ্জ ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব মডেল হিসেবে গড়তে চাই: মো. ফিরোজ আলম গোলদার
বরিশাল
মাকে হত্যার পর হাত-পা বেঁধে ডিপ ফ্রিজে রাখা সেই ছেলে আটক
রাজশাহী
সর্বশেষ - জেলার খবর
পটুয়াখালীতে তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগ : বিএনপি নেতাকে পুলিশে সোপর্দ
নাফ নদীর তীরে যুবকের মরদেহ উদ্ধার
চকরিয়ায় অস্ত্রের আস্তানা, ৮২৫ রাউন্ড গুলি উদ্ধার”
ভোলায় দুই সন্তান রেখে স্ত্রী উধাও, হত্যার হুমকিতে বাবা
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় কক্সবাজারের ৪ জন নিহত
সর্বোচ্চ পঠিত - জেলার খবর
শিশু ধর্ষণ মামলা: খালে তিন ঘণ্টার অভিযানে আসামি গ্রেফতার
মাকে হত্যার পর হাত-পা বেঁধে ডিপ ফ্রিজে রাখা সেই ছেলে আটক
মির্জাগঞ্জে চেয়ারম্যান পদে আবু বকর সিদ্দিকীর হ্যাট্রিক
কক্সবাজার এলএ অফিসে সীমাহীন দূর্নীতি : কর্মকর্তার ভূমিকায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা
বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ উত্তোলন
আপনার জন্য নির্বাচিত
গাজীপুরে সড়ক আটকে গাড়িতে ডাকাতি, কুপিয়ে-পিটিয়ে দুজনকে হত্যা
শিক্ষাপ্রতিষ্ঠানে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী: জামায়াত আমির
নির্বাচিত সরকার না থাকায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে : রিজভী
ধর্ষণকাণ্ডে দানি আলভেজের সাড়ে ৪ বছর কারাদণ্ড
যুবদল নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ
জামিন আদেশ জালিয়াতিতে ৩০ জনের সংঘবদ্ধ সিন্ডিকেট: বিপন্ন বিচার বিভাগ
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল
ওয়ালটনের এক্সক্লুসিভ অফার ২৫ হাজার ৫৫০ টাকায় ব্র্যান্ড নিউ ল্যাপটপ
বাংলাদেশ যাতে কখনই রাজাকারদের আস্তানায় পরিণত না হয় সেজন্য সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
ঢাবির এক শিক্ষক ও দুই ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ