Sunday , 2 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুরের সহকারী গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
August 2, 2026 7:07 pm

নিজস্ব প্রতিবেদক :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। এর আগে গতকাল সন্ধ্যায় তাকে ঢাকা শহরের শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে কৃষক সিদ্দিক আলী হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে।

জানা যায়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বরে বাড়ির অদূরে রামগঞ্জহাটে বাজার করতে যান কৃষক সিদ্দিক আলী। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকার বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালায় এবং এলাকার মানুষজনকে এলোপাথাড়ি মারধর করে।

পরে কৃষক সিদ্দিক আলী রাস্তায় লুটিয়ে পড়লে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুরকে বহনকারী গাড়ি দিয়ে কৃষক সিদ্দিক আলীকে চাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
মামলায় বলা হয়, ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় নিহত কৃষক সিদ্দিক আলীর হত্যা মামলা দায়ের করতে পারেননি বাদী। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পেক্ষাপটের পর সুযোগ সৃষ্টি হওয়ায় নিহতের ছেলে মামলাটি দায়ের করেন। সেই মামলায় তরিকুল ইসলাম এজাহারনামীয় আসামি।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেন, গতকাল সিদ্দিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

সর্বশেষ - রাজনীতি