Monday , 3 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ

প্রতিবেদক
Newsdesk
August 3, 2026 8:25 pm

অপরাধচিত্র ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের ঘোষণা নিয়ে দেশটির স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ।
৩ আগস্ট সোমবার নিজ কার্যালয়ে বিফ্রিংয়ে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ভারতের মাটিতে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
শেখ হাসিনা অনেক অপরাধেই অপরাধী উল্লেখ করে সাংবাদিকদের কাছে শামা ওবায়েদ প্রশ্ন রাখেন, ‘৫ আগস্টে শেখ হাসিনার বক্তব্য থামাতে, কার কাছে আপত্তি জানাবো? ভারতের কাছে?
তিনি বলেন, ‘একটি নিষিদ্ধ সংগঠন এবং সেই সংগঠনের প্রধান- যিনি বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত আসামি, তিনি কোথায় কী বলছেন, তার জবাব দেওয়ার মতো সময় বাংলাদেশ সরকারের নেই।’
প্রতিমন্ত্রী বলেন, ‘তবে আমরা যেটা লক্ষ্য করছি, ভারত সরকারও সম্প্রতি একটি বিবৃতি দিয়ে বলেছে, তারা আশা করে না কোনো পলাতক আসামি সেখানে বসে রাজনৈতিক বক্তব্য দেবে এবং ভারত সরকার তা সমর্থনও করে না।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার এই অনলাইন মিটিং বা অনুষ্ঠানের বিষয়ে ভারত সরকারের অবস্থান কী, সেটি তাদেরই পরিষ্কার করতে হবে।’
বাংলাদেশ সবার সঙ্গে সুসম্পর্ক চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত-চীন সব দেশেরই বিনিয়োগ চায় বাংলাদেশ।
মুসলিম দেশগুলোর সঙ্গে অতীত থেকেই ভালো সম্পর্ক জানিয়ে তিনি আরও বলেন, সৌদি জোটের ভবিষ্যৎ কী হবে, তা এখনও নিশ্চিত নয়। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সম্পর্ক বাংলাদেশের মানুষের স্বার্থে হলেই আগাবো। নয়তো পুনর্বিবেচনা করা হবে

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বর্তমান সরকার রিজার্ভ বাড়িয়েছে, ব্যাংক সেক্টর সচল করছে : জামায়াত আমির

৭৬৭ দৌড়বিদের অংশগ্রহণে চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত

আগামী বছরের শুরুতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

‘জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর নির্দেশনা দেওয়া হবে’

নির্বাচিত সরকার না থাকায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে : রিজভী

অবরোধের প্রথম দিনে ঢাকায় ২ বাসে আগুন, গ্রেপ্তার ১৫৮

১৫ বছর পর গণতন্ত্রে উত্তরণের সুযোগ পাচ্ছে দেশ: মির্জা ফখরুল

বিশ্বের যেখানেই থাকুন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি

‘রাউন্ড অব ১৬’ নিশ্চিত করল ১৩ দল, অপেক্ষা আরও ৩ দলের

জনগণের সেবা এবং সন্ত্রাস দমন করুন: পুলিশের প্রতি প্রধানমন্ত্রী