Wednesday , 5 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

বিদ্যুৎ-গ্যাস সংকট প্রসঙ্গে অজুহাত দেবেন না : প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
August 5, 2026 12:08 am

 

অপরাধচিত্র ডেস্ক: দেশজুড়ে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের বাস্তবতা স্বীকার করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “অজুহাতের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাই না। সমস্যা আছে এবং আমরা তা চিহ্নিত করেছি। জনগণের ভোগান্তি লাঘবে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি।”
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনির্বাণ সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিএনপি এই সভার আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার জ্বালানি খাতকে কেবল লুটপাটের ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে। ফলে একটি বিধ্বস্ত সেক্টরকে পুনর্গঠন করতে সময়ের প্রয়োজন। তিনি জানান, গ্যাস সংকট মোকাবিলায় ইতোমধ্যে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে এবং মালয়েশিয়াও এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
রাষ্ট্র পরিচালনার চ্যালেঞ্জ প্রসঙ্গে তারেক রহমান বলেন, “আমরা উত্তরাধিকারসূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি, বিপর্যস্ত স্বাস্থ্যসেবা এবং বিভাজিত প্রশাসন পেয়েছি। প্রতিটি রাষ্ট্রীয় ব্যবস্থাই বিধ্বস্ত অবস্থায় ছিল, যা সংস্কারের কাজ চলছে।”
জুলাই বিপ্লবকে ‘জনগণের আন্দোলন’ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, “এই সফলতার একক কোনো দাবিদার নেই; এটি সর্বস্তরের মানুষের বিজয়। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই এই আন্দোলন সফল হয়েছে।”
বিএনপি ঘোষিত ৩১ দফা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, নির্বাচনে সমর্থনের মাধ্যমে জনগণ এই দাবিগুলোকে গ্রহণ করেছে। ফলে ৩১ দফা এখন আর কেবল বিএনপির নয়, এটি এখন রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে জনগণের প্রধান ম্যান্ডেটে পরিণত হয়েছে।

সর্বশেষ - রাজনীতি