Thursday , 6 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

সিমেক হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগ প্রতিরোধে বিশেষ স্বাস্থ্যসেবা

প্রতিবেদক
Newsdesk
August 6, 2026 4:43 pm

নিজস্ব  : প্রতিবেদক

হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে জীবনরক্ষাকারী দক্ষতা ছড়িয়ে দিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, হার্ট অ্যাটাকের আগাম ঝুঁকি নির্ণয় এবং বেসিক লাইফ সাপোর্ট (সিপিআর) প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ২৩৬, নিউ এলিফ্যান্ট রোডে শেলটেক শিয়েরা প্রাঙ্গণে সিমেক হেলথ ফাউন্ডেশন ও শেলটেক শিয়েরা দোকান মালিক সমিতির যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শেলটেক শিয়েরার বাসিন্দা, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ, রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, ব্যক্তিগত হৃদরোগের ঝুঁকি মূল্যায়ন এবং স্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

এছাড়া হার্ট অ্যাটাক ও স্ট্রোকের আগাম ঝুঁকি নির্ণয় কার্যক্রম পরিচালনা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ঝুঁকি মূল্যায়ন, স্বাস্থ্যকর জীবনযাপন এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে অধিকাংশ হৃদরোগজনিত জটিলতা প্রতিরোধ করা সম্ভব।

অনুষ্ঠানের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের হাতে-কলমে বেসিক লাইফ সাপোর্ট (সিপিআর) প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষকরা বলেন, কার্ডিয়াক অ্যারেস্টের পর প্রথম কয়েক মিনিটের মধ্যে সঠিকভাবে সিপিআর শুরু করা গেলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক ও আলোচক ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. গোলাম মোর্শেদ। তিনি বলেন, দেশে অনেক মানুষ হৃদরোগের ঝুঁকি সম্পর্কে সচেতন নন। অথচ নিয়মিত ঝুঁকি নির্ণয়, স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের মাধ্যমে অধিকাংশ হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি প্রত্যেক নাগরিকের মৌলিক সিপিআর জানা থাকলে কার্ডিয়াক অ্যারেস্টে অনেক মূল্যবান প্রাণ রক্ষা করা সম্ভব।

সিমেক হেলথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বলেন, হৃদরোগ প্রতিরোধ এবং জরুরি জীবনরক্ষাকারী দক্ষতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান ও আবাসিক কমিউনিটিতে নিয়মিত স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে।

শেলটেক শিয়েরা দোকান মালিক সমিতির সভাপতি মেসবাহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন বলেন, অসংক্রামক রোগ, বিশেষ করে হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, আগাম ঝুঁকি নির্ণয় এবং সাধারণ মানুষের মধ্যে সিপিআর প্রশিক্ষণ সম্প্রসারণই এ উদ্যোগের মূল লক্ষ্য। স্বাস্থ্য সচেতন ও নিরাপদ সমাজ গঠনে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং কমিউনিটির সমন্বিত উদ্যোগের ওপরও তারা গুরুত্বারোপ করেন।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত
Share via
Copy link