Saturday , 8 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় মাদরাসাছাত্র নিহত

প্রতিবেদক
Newsdesk
August 8, 2026 9:39 pm

অপরাধচিত্র প্রতিনিধি (গাজীপুর): টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় ইয়াসিন আলী (১৭) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। ইয়াসিন তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র।
৮ আগস্ট শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন গাজীপুরা কাজীপাড়া, নাজিমুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া পালক পিতা হাসানের সঙ্গে থাকত। তার বাবার নাম রিপন মিয়া। সে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার মানবিক বিভাগের ‘ক’ শাখার শিক্ষার্থী।
পুলিশ জানায়, গাজীপুর মহানগরের ৫০ নম্বর ওয়ার্ডস্থ গাজীপুরা বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় তার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে রক্তক্ষরণ হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াসিনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।
এদিকে পুলিশ ঘাতক ভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক মো. ফরিদুল ইসলাম জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত
Share via
Copy link