Sunday , 9 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মায়ের গলায় ওড়না প্যাঁচানো ছেলের মরদেহ হাত-পা বাঁধা 

প্রতিবেদক
Newsdesk
August 9, 2026 3:05 pm

অপরাধচিত্র প্রতিনিধি (যশোর): যশোরের বাঘারপাড়া উপজেলায় বাড়ির শোবার ঘর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৮ আগস্ট শনিবার রাতে উপজেলার খলশী গ্রামের জাকির হোসেনের বাড়ি থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

এই দুজন হলেন জাকিরের স্ত্রী জুবায়দা খাতুন (৩২) ও তাঁদের ছয় বছর বয়সী ছেলে জিসান। ঘরের খাটের ওপর গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় জিসানের এবং গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় জুবায়দার লাশ পাওয়া যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জাকির হোসেনকে থানায় নিয়ে গেছে পুলিশ।
স্থানীয় পশুচিকিৎসক আক্তার হোসেন বলেন, জাকিরের স্ত্রী-সন্তানের লাশ খাটের ওপর পড়ে আছে খবর পেয়ে ৮ আগস্ট শনিবার রাত ৯টার দিকে তিনি ঘটনাস্থলে যান। এ সময় খাটের ওপর জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা এবং পাশে মা জুবায়দাকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান। জুবায়দার স্বামী জাকির তখন বহরামপুর বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। খবর পেয়ে তিনি বাড়িতে আসেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। রাত ১০টার দিকে বাঘারপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ জানায়, রাত ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়। ৯ আগস্ট রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ দুটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, ‘মা ও ছেলের গলায় দাগের আলামত আছে। তবে শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁদের মৃত্যুর বিষয়টি সন্দেহজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি জানা যাবে।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আ.লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করল সরকার

গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে : তথ্যমন্ত্রী

জামালপুরে পৃথক মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত গুতেরেসের

রংপুরের বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ইউজিসির সচিব ফেরদৌস জামানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মন্ত্রণালয়ের

ইউজিসির সচিব ফেরদৌস জামানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মন্ত্রণালয়ের

বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী

নতুন কারিকুলাম বাস্তবায়নে সমন্বিত সহযোগিতা প্রয়োজন: মোস্তাফা জব্বার

কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৮