Sunday , 9 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
August 9, 2026 7:36 pm

বরিশাল প্রতিনিধি :

গণমাধ্যমকে সমাজের স্বচ্ছ ও নির্ভরযোগ্য আয়না হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।  এ প্রসঙ্গে তিনি বলেছেন, সমাজের সমস্যা, সম্ভাবনা ও বাস্তবতার প্রতিফলন গণমাধ্যমে উঠে আসে। মেলা থেকে কেনা সস্তা আয়নায় নিজের চেহারা যেমন বিকৃত দেখা যায়, গণমাধ্যমের সংবাদ পরিবেশনেও যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয়।

রবিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা, সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করা এবং মানুষের প্রত্যাশা ও সমস্যার কথা যথাযথভাবে তুলে ধরাই গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। গণমাধ্যমকে এমন একটি স্বচ্ছ ও নির্ভরযোগ্য আয়না হিসেবে কাজ করতে হবে, যেখানে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত চিত্র প্রতিফলিত হবে।

তিনি বলেন, সমাজের বাস্তব চিত্র কোনো ধরনের বিকৃতি বা পক্ষপাত ছাড়াই জনগণের সামনে তুলে ধরতে হবে। খুঁতপূর্ণ বা পক্ষপাতদুষ্ট গণমাধ্যম কখনোই সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে পারে না। জনগণের আস্থা ধরে রাখতে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ক্রমেই কমে যাবে।

সাংবাদিকদের পরিচয় ও মর্যাদার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, একজন সাংবাদিককে অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদকর্মী হতে হবে। সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা না থাকলে সমাজে বিভাজন সৃষ্টি হতে পারে। সঠিক তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ করা হলে শুধু সাংবাদিকই নয়, সংশ্লিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাও জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়বেন।

তিনি বলেন, সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে তথ্য যাচাই, সত্যতা নিশ্চিতকরণ এবং উভয় পক্ষের বক্তব্য তুলে ধরা সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব।
প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানের প্রতি আনুগত্যের চেয়ে জনগণের প্রতি দায়বদ্ধতাকেই সাংবাদিকতার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে।

জনপ্রতিনিধিদের দায়িত্বের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের দেশের মালিক হিসেবে নয়, সেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য জনগণ নির্বাচিত করেন। তাই জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের আচরণে জনগণের সেবকের মানসিকতা থাকতে হবে। ক্ষমতা ভোগের বিষয় নয়; বরং জনগণের কল্যাণে কাজ করার একটি আমানত।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে নিহত ২

আল্লু অর্জুন গ্রেপ্তার, সিনেমা হলে নারী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ‘পুষ্পা’ তারকা

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ : ‘আমার সাইফকে আইন্না দাও’—আগুনের পাশে নারীর আহাজারি

‘২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয়’

কবর থেকে তোলা হলো তানজিন তিশার সহকারীর মরদেহ

শেখ হাসিনার ক্যাশিয়ার ছিলেন ছোট বোন রেহানা: আইন উপদেষ্টা

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

নির্বাচনে সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি : ইসি সচিব

রাজধানীতে শিশু ধর্ষণের অপরাধে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

ইসিতে সপ্তম দিনে আপিল মঞ্জুর ১৮ প্রার্থীর, নামঞ্জুর ২১